AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar-এর সঙ্গে মোবাইল নম্বর-ইমেল লিঙ্ক নিয়ে বড় ঘোষণা করল UIDAI

Aadhaar Latest News: UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে তাঁদের আধারের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বর এবং ইমেল আইডি যাচাই করা যাবে। UIDAI লক্ষ্য করে যে, দেশের একটা বড় অংশের মানুষ তাদের Aadhaar Card-এর সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা রয়েছে কি না, তা নিয়েই নিশ্চিত নন।

Aadhaar-এর সঙ্গে মোবাইল নম্বর-ইমেল লিঙ্ক নিয়ে বড় ঘোষণা করল UIDAI
আধার সম্পর্কে জরুরি ঘোষণা।
| Edited By: | Updated on: May 03, 2023 | 3:54 PM
Share

Aadhaar Latest News: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) মঙ্গলবার দেশবাসীর জন্য একটি নতুন পরিষেবার ঘোষণা করেছে। এবার দেশের মানুষজন UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা বা মোবাইল অ্যাপ থেকে তাঁদের আধারের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বর এবং ইমেল আইডি যাচাই করতে পারবেন। UIDAI লক্ষ্য করে যে, দেশের একটা বড় অংশের মানুষ তাদের Aadhaar Card-এর সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা রয়েছে কি না, তা নিয়েই নিশ্চিত নন।

UIDAI-এর তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “অনেক মানুষই মনে করছিলেন যে, তাঁদের Aadhaar OTP অন্য কারও মোবাইল নম্বরে যেতে পারে। এখন এই পরিষেবার ফলে খুব সহজেই বিষয়টি তাঁরা যাচাই করতে পারবেন। ‘Verify email/mobile Number’ ফিচারের মধ্যেই এই পরিষেবাটি দেখতে পাবেন তাঁরা। তার জন্য যেতে হবে mAadhaar App-এ। বৈশিষ্ট্যটি দেশবাসীকে নিশ্চিত করে যে, তাঁর ইমেল/মোবাইল নম্বর শুধুমাত্র সংশ্লিষ্ট আধারের সঙ্গে যুক্ত করা হয়েছে।”

এই পরিষেবা আরও একটি দিক থেকে দেশবাসীকে সাহায্য করবে। এখন কোনও কারণবশত আপনার নির্দিষ্ট মোবাইল নম্বরটি যদি আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তাহলে সে সম্পর্কে আপনাকে অবহিত করা যেতে পারে। এবং তার মধ্যে দিয়েই নাগরিকদের মোবাইল নম্বর আপডেট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানায়।

ওই বিবৃতিতে UIDAI-এর তরফ থেকে বলা হয়েছে, “আপনার মোবাইল নম্বর যদি ইতিমধ্যেই ভেরিফাই করা হয়ে থাকে, তাহলে ‘যে নম্বরটি দিয়েছেন তা ইতিমধ্যেই আমাদের রেকর্ডের সঙ্গে ভেরিফাই করা’ এই মেসেজটি স্ক্রিনে দেখতে পাবেন। এখন কোনও নাগরিক যদি মোবাইল নম্বর মনে রাখতে না পারেন, যেটি তিনি এনরোলমেন্টের সময় দিয়েছিলেন, তাহলে তিনি Myaadhaar পোর্টাল বা mAadhaar মোবাইল অ্যাপ থেকে নিজেদের মোবাইল নম্বরের শেষ তিনটি ডিজিট দেখে নিতে পারবেন।”

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত