Bangladesh Update: বেছে বেছে হিন্দুদের উৎসবে ‘ছুটি বাতিল’ করলেন ইউনূস?

| Edited By: Avra Chattopadhyay

Jan 01, 2026 | 8:43 PM

Bangladesh's Bhasha Diwas: বাংলাদেশে তুমুলে ছুটি বিতর্ক। বাধ সাঁধল ইউনূস সরকার। প্রথামাফিক ২০২৫ সালের শেষে নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। যা ঘিরে মহা-বিতর্ক। বাতিল হয়েছে হিন্দুদের সকল উৎসব-অনুষ্ঠানের সরকারি ছুটি। বাতিল হয়েছে মাতৃভাষা দিবসের ছুটিও।

ঢাকা: বাংলাদেশে তুমুলে ছুটি বিতর্ক। বাধ সাঁধল ইউনূস সরকার। প্রথামাফিক ২০২৫ সালের শেষে নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। যা ঘিরে মহা-বিতর্ক। বাতিল হয়েছে হিন্দুদের সকল উৎসব-অনুষ্ঠানের সরকারি ছুটি। বাতিল হয়েছে মাতৃভাষা দিবসের ছুটিও।

কী কী ছুটি বাতিল?

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন বছরে বাতিল হয়ে গিয়েছে সরস্বতীর পুজো, বুদ্ধ পূর্ণিমা, জন্মাষ্টমী, মহালয়া-সহ একাধিক হিন্দু উৎসবের সরকারি ছুটি। এমনকি, বাদ পড়েছে মে দিবস ও ভাষা দিবসের ছুটিও। অবশ্য, ইউনূস সরকারের ঘনিষ্ঠ মহলের যুক্তি, এ বছর ২১ ফেব্রুয়ারি শনিবার পড়েছে। শুক্রবার এবং শনিবার বাংলাদেশে এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই আলাদা করে ভাষা দিবসের কথা সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

Follow Us
Loading...
Unable to load recommendations.