AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ্যে এন্যুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন বাড়ল ৭ দিন

রাজ্যে এন্যুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন বাড়ল ৭ দিন

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Nov 30, 2025 | 8:40 PM

Share

SIR In WB: আগে ঠিক ছিল ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। ঠিক ছিল ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসবে। এবার তা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। তবে শুধু বাংলা নয়, বাংলার ছাড়া আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই সময়ে প্রকাশিত হবে খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকা।

কলকাতা: সাত দিন বেড়েছে এসআইআর-এর সময়। ১১ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম দেওয়া যাবে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। ফর্ম ডিজিটাইজেশনে দেরি হওয়ায় প্রথম থেকেই সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন বিএলও-দের একাংশ। শেষমেশ সেই আবেদনে মান্যতা। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, পুরোটাই কমিশনের সিদ্ধান্ত। কিন্তু তোপ দেগেছে তৃণমূল। আগে ঠিক ছিল ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। ঠিক ছিল ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসবে। এবার তা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। তবে শুধু বাংলা নয়, বাংলার ছাড়া আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই সময়ে প্রকাশিত হবে খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকা।