AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: কাচের জানলায় চিতার থাবা, শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা… তারপর! দেখুন ভিডিয়ো

জানা গিয়েছে, ওই শিশুর নাম ওট্টো। ঘটনার সময়ে পিছনে ছিলেন ওট্টোর বাবা বেন মিলার। তিনিই ওই ভিডিয়ো তুলেছেন। দেখে নিন সেই শিউরে ওঠার মতো ভিডিয়ো।

Viral Video: কাচের জানলায় চিতার থাবা, শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা... তারপর! দেখুন ভিডিয়ো
ছবি প্রতীকী। Photo Credit: Days of the Year
| Edited By: | Updated on: Feb 20, 2022 | 10:00 PM
Share

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখলে শিউরে (Spine Chilling Viral Video) উঠবেন আপনি। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা বড় ঘরের ভিতর খেলা করছে এক শিশু। যে এতটাই ছোট যে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে ঘরের মেঝেতে। এদিক-ওদিক যেতে যেতে ঘরের পাশের বিশাল কাচের জানলার কাছে চলে গিয়েছিল ওই শিশুটি। আর তারপর যা ঘটেছে তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। কাচের জানলার ওপাশে দর্শন দিয়েছে দু’টি চিতা। শিশুটিকে জানলার দিকে হামাগুড়ি দিয়ে এগোতে দেখে এগিয়ে এসেছে তারাও। তারপর থাবা তুলে ক্রমাগত আঘাত করেছে ওই কাচের সুবিশাল জানলার। ভাগ্যিস ওই জানলা বেশ শক্তপোক্ত ছিল। তাই এ যাত্রায় অঘটন এড়ানো গিয়েছে। নাহলে ওই শিশুকে মুখে করে তুলে নিয়ে যেতে বেশিক্ষণ সময় লাগত না চিতা দু’টির।

দেখুন সেই ঘটনার ভিডিয়ো

জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে সুদূর ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যে। সেখানকার Worcestershire- এ রয়েছে একটি চিতা সাফারি লজ। জানা গিয়েছে, Bewdley এলাকায় রয়েছে ওয়েস্ট মিডল্যান্ড সাফারি পার্ক। সেখানেই রয়েছে এই চিতা সাফারি লজ। ঘরে বসেই চিতা দেখার সুযোগ পান পর্যটকরা। কিন্তু সেই চিতারাই যে রাতের অন্ধকারে এভাবে হানা দেবে, সেটা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউই। ভিডিয়োতে দেখা গিয়েছে যখন বাচ্চাটি হামাগুড়ি দিয়ে কাচের বিশাল জানলার দিকে এগোচ্ছিল এবং অন্যদিক থেকে দু’টি চিতাকে দেখা গিয়েছিল, তখনও বাচ্চাটির পিছনে থাকা ব্যক্তি ভিডিয়ো তুলতেই ব্যস্ত ছিলেন। বাচ্চাটিকে আটকানোর বা সরিয়ে নেওয়ার কোনও চেষ্টাই করা হয়নি। এমনটা দেখে ক্ষুব্ধ হয়েছেন নেটিজ়েনদের অনেকেই। তাঁদের মতে, এটা ঠিক যে হয়তো জানলা কখনও ভেঙে যাবে না, কিন্তু সাবধানের মার নেই। তাই চিতাদের দর্শন পাওয়ার পর বাচ্চাটিকে সরিয়ে আনাই উচিত ছিল।

ডেলি মেলের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ওই শিশুর নাম ওট্টো। ঘটনার সময়ে পিছনে ছিলেন ওট্টোর বাবা বেন মিলার। তিনিই ওই ভিডিয়ো তুলেছেন। ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর ছেলে হামাগুড়ি দিতে দিতে এমনিই কাচের জানলার কাছে গিয়েছিল। কিন্তু ছোট্ট শিশুও বুঝতে পেরেছিল যে জানলার বাইরে কিছু রয়েছে। সন্দেহ হয়েছিল বাচ্চাটির বাবারও। কিন্তু সঠিক ভাবে কিছু বোঝার আগেই অন্ধকার থেকে জানলার উপর ঝাঁপ মেরেছিল একটি চিতা। সঙ্গেই ছিল তার আর এক দোসর। জানা গিয়েছেম এই দুই চিতার নাম আসরায়েল এবং বাপ্পে। ওয়েস্ট মিডল্যান্ডস সাফারি পার্কেরই বাসিন্দা তারা। ওই লজে থাকা পর্যটকদের প্রতিদিনই দর্শন দেয় এই দুই চিতা।

আরও পড়ুন- Viral Video: ভিটে নেই, আছে আত্মসম্মান, ‘সাহায্যের মূল্য’ দিতে গিয়ে নেটাগরিকদের মনটাই কেড়ে নিলেন এই বৃদ্ধা!

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত