AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ষাঁড়ের সঙ্গে বেয়াদপি মদ্যপের, মুহূর্তেই গুঁতো খেয়ে পগার পার

Viral Video Today: সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ষাঁড়ের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করছে ওই মদ্যপ। বিন্দুমাত্র ভয় দেখা গেল না ওই যুবকের মধ্যে। রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা ষাঁড়টিকে একপ্রকার উত্যক্তই করে ওই মদ্যপ। কিছু কথাও বলার চেষ্টা করে সে। কিন্তু ষাঁড় কি আর মদ্যপের সে সব কথা শোনার পাত্র নাকি! আস্তে আস্তে মদ্যপের কার্যকলাপে তারও মাথাটা যে গরম হতে থাকে, হাবেভাবে বুঝিয়ে দেয় সে।

Viral Video: ষাঁড়ের সঙ্গে বেয়াদপি মদ্যপের, মুহূর্তেই গুঁতো খেয়ে পগার পার
ষাঁড়ের সঙ্গে বেয়াদপির ফল!
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 7:24 PM
Share

নেশাগ্রস্ত অবস্থায় মানুষজন নিজেদের এমনই বিশ্রী পরিস্থিতির সম্মুখীন করেন, যা কখনও হাস্যকর, কখনও আবার বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে। ইন্টারনেটে এই ধরনের ভিডিয়োয় পরিপূর্ণ। এর মধ্যেই কিছু আবার এমন ভিডিয়োও থাকে, যেখানে অশ্লীলতা দেখা যায় ব্যাপক ভাবে। হ্যাঁ, মদ্যপরাই নিজেদের এমন পরিস্থিতির শিকার করে। আর সেই সব ভিডিয়ো কখনও হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করে, কখনও আবার সেই ভিডিয়ো দেখে মানুষজন উদ্বেগও প্রকাশ করেন। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে।

সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ষাঁড়ের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করছে ওই মদ্যপ। বিন্দুমাত্র ভয় দেখা গেল না ওই যুবকের মধ্যে। রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা ষাঁড়টিকে একপ্রকার উত্যক্তই করে ওই মদ্যপ। কিছু কথাও বলার চেষ্টা করে সে। কিন্তু ষাঁড় কি আর মদ্যপের সে সব কথা শোনার পাত্র নাকি! আস্তে আস্তে মদ্যপের কার্যকলাপে তারও মাথাটা যে গরম হতে থাকে, হাবেভাবে বুঝিয়ে দেয় সে।

View this post on Instagram

A post shared by Raj Sony (@sonyboy1931)

এই মদ্যপ যে সম্ভাব্য পরিণতি সম্পর্কে আপাতদৃষ্টিতে উদাসীন। ষাঁড়টিকে ভয় না পেয়েইসে তার কার্যকলাপ চালিয়ে যায়। ব্যস! আর দেখে কে! কয়েক মিনিটের মধ্যেই ষাঁড়টি প্রতিশোধ নেয় এবং শিংয়ের গুঁতোয় এক ধাক্কা দিয়ে ওই মদ্যপ যুবককে ফেলে দেয়। যদিও ভাগ্যক্রমে যুবকটি সে ভাবে আঘাতপ্রাপ্ত হয়নি।

ভয়ানক ভাইরাল হয়েছে এই ইনস্টা রিলস। অজস্র লাইক পড়েছে, লাইকের বন্যা বয়ে গিয়েছে একপ্রকার। প্রচুর মানুষ নিজেদের মজাদার মন্তব্যগুলি করেছেন। একজন লিখেছেন, ‘কথা বলতে পারে না এমন প্রাণীর সঙ্গে কথা বলতে গেলে এমনই হয়।’ আর একজন যোগ করলেন, ‘এই ছেলেটা যেন নিজেই ষাঁড়ের গুঁতো খেতে উৎসুক হয়ে উঠেছিল।’

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের