AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ওজন কমেছে কিম জং উন- এর! উত্তর কোরিয়ার সুপ্রিম লিডারের ভিডিয়ো নিয়ে হইচই

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই 'বিফোর-আফটার' ছবি শেয়ার করার হিড়িক পড়ে যায়। অতীতের মোটা থাকা ছবি, আর বর্তমানের স্লিম ফিগারের পাশাপাশি ছোটবেলার মুহূর্ত এবং বড়বেলার ছবি---- ভাইরাল হয় অনেক কিছুই।

Viral Video: ওজন কমেছে কিম জং উন- এর! উত্তর কোরিয়ার সুপ্রিম লিডারের ভিডিয়ো নিয়ে হইচই
উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন।
| Edited By: | Updated on: Jun 28, 2021 | 11:07 AM
Share

উত্তর কোরিয়া আর সেখানকার সুপ্রিম লিডার কিম জং উন- কে নিয়ে কৌতূহলের অন্ত নেই বিশ্ববাসীর। সেই কিম জং উন- এর নতুন ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাই নিয়েই শুরু হয়েছে হইচই। কারণ নতুন ছবিতে কিম- কে আগের তুলনায় কিছুটা রোগা লাগছে বলে মনে করছেন নেটিজ়েনদের একাংশ। আর কিম কীভাবে ওজন কমালেন, কেন রোগা হলেন, এখন সেইসব প্রশ্নের জবাব খুঁজতে নেমে পড়েছেন নেটিজ়েনদের অনেকেই।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ‘বিফোর-আফটার’ ছবি শেয়ার করার হিড়িক পড়ে যায়। অতীতের মোটা থাকা ছবি, আর বর্তমানের স্লিম ফিগারের পাশাপাশি ছোটবেলার মুহূর্ত এবং বড়বেলার ছবি—- ভাইরাল হয় অনেক কিছুই। এই ট্রেন্ডে গা ভাসান আমজনতা থেকে তারকা, সকলেই। তবে এইসব কিছুকে পিছনে ফেলে দিয়েছেন কিম জং উন। সাফ বুঝিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকার মতো যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তাঁর।

রয়টার্সের ভিডিয়ো, যা ভাইরাল হয়েছে টুইটারে

রয়টার্সের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানেই আগের তুলনায় কিছুটা রোগা চেহারায় দেখা গিয়েছে কিম জং উন- কে। উত্তর কোরিয়ার এই প্রভাবশালী কিছুটা ওজন কমিয়েছেন বলে অনুমান করছেন বিশেষজ্ঞদের একাংশ। রয়টার্স সূত্রেও তেমনই খবর পাওয়া গিয়েছে। তবে শোনা গিয়েছে, কিমের এমন আচমকা ওজন কমায় নাকি চিন্তিত উত্তর কোরিয়ার বাসিন্দারা। বিশেষ করে কিমের নিজের ভিটে Pyongyang- এর লোকেরা বেশ উদ্বিগ্ন এই প্রসঙ্গে।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি কনসার্টে যোগ দিয়েছেন কিম জং উন। তবে এই ভিডিয়ো কবে, কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি। এই প্রসঙ্গে রয়টার্সের তরফেও কিছু জানানো হয়নি। তবে সেসব নিয়ে মাথাব্যথা নেই নেটিজ়েনদের। এক লক্ষের বেশ ভিউ হয়েছে এই ভিডিয়োর। সেই সঙ্গে কিমের ওজন কমার কারণ হিসেবে মজার বিভিন্ন কারণও জানিয়েছেন নেটিজ়েনরা। কেউ বলেছেন, ডায়েট করছেন কিম। অনেকে আবার উত্তর কোরিয়ার এই সুপ্রিম নেতার করোনা হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন।

আরও পড়ুন- Viral: চশমা ছাড়া খবরের কাগজ পড়তে পারেননি পাত্র, এর জেরেই বিয়ে ভাঙলেন পাত্রী!

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?