AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ‘কত্ত বড় পিৎজা…’, খুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস হাসি ফোটাবে আপনার মুখেও

ভিডিয়ো বলছে খাবারে ঢাকনা খুলতেই প্রথমে অবাক চোখে তাকায় সে। এর পর পাশে বসা পরিবারের বড় কাউকে চট করে দেখে নেয়। তারপরেই ক্লাইম্যাক্স। দুই হাত উপরে তুলে জয় করার ভঙ্গিমায় হাসতে শুরু করে সে।

Viral Video: 'কত্ত বড় পিৎজা...', খুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস হাসি ফোটাবে আপনার মুখেও
খুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস
| Edited By: | Updated on: Sep 13, 2021 | 9:06 PM
Share

‘স্মল’ নয়, নয় মাঝারি সাইজেরও… লার্জ? না, তাও নয়। দেখতে ‘সুপার লার্জ’! উপরে আবার টপিংস। পাশ থেকে গড়িয়ে পড়ছে চিজ আর মেয়োনিজ… এমন লোভনীয় এক পিৎজা দেখে নিজেকে ধরে রাখতে পারল না ছোট্ট এক ব্যক্তি। মাথা ভর্তি কোঁকড়া চুল তাঁর, দাঁত ও গজায়নি এখনও। অথচ পিৎজার লোভ কি আর ত্যাগ করা যায়? তাই পরিবারের বড়রা প্যাকেট খুলতেই তার ফোকলা দাঁতের একগাল মিষ্টি হাসিতেই মজেছেন নেটিজেনরা। ভিডিয়ো হয়েছে ভাইরাল।

কী দেখা যাচ্ছে সেই ভিডিয়োতে? ভিডিয়ো বলছে খাবারে ঢাকনা খুলতেই প্রথমে অবাক চোখে তাকায় সে। এর পর পাশে বসা পরিবারের বড় কাউকে চট করে দেখে নেয়। তারপরেই ক্লাইম্যাক্স। দুই হাত উপরে তুলে জয় করার ভঙ্গিমায় হাসতে শুরু করে সে। না, টান মেরে খেয়ে নেওয়া নয়, পিৎজাকে দূর থেকে দেখেই খুশি সে। যিনি ভিডিয়োটি করছিলেন আবেগ ধরে রাখরে পারেননি তিনিও। খিলখিল করে হেসে ওঠেন তিনিও।

খুদের ওই ভিডিয়ো আপাতত নেটদুনিয়ায় ভাইরাল। বহু মানুষ তা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। এক নেটিজেন লিখেছেন, “সকাল থেকেই মনটা খারাপ ছিল। আমার কোভিড ধরা পড়েছে। কিন্তু ছোট্ট সোনা, এই ভিডিয়ো দেখে আবারও মন ভাল হয়ে গেল। দ্রুত সুস্থ হয়ে উঠব আমি। আর তারপর এর থেকেও বড় একখানা পিৎজা খাব, শুধু তুমি আর আমি।” আর একজন লিখেছেন, “এত নিষ্পাপ হাসি। দুনিয়ার সমস্ত ধর্মীয় স্থানও যেন ফিকে হয়ে যায়।” শিশুটির কাছে এই সব বক্তব্য পৌঁছয়নি বলেই ধরে নেওয়া যায়। তবে নেটিজেনরা এই পিৎজা ‘ম্যান’কে আপন করে নিয়েছে অচিরেই। নেটদুনিয়ায় আজ সে ভাইরাল।

আরও পড়ুনVidyut Jammwal: কমান্ডোর মতো কী করলেন বিদ্যুৎ? প্রেমিকা তো অবাক!

আরও পড়ুন: সুশান্তের পর সিদ্ধার্থ শুক্লার আত্মার সঙ্গেও কথা বললেন প্যারানর্মাল বিশেষজ্ঞ স্টিভ হাফ 

আরও পড়ুনArjun Rampal: কোন যাত্রায় নিজেকে ডুবিয়েছেন অর্জুন? 

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?