AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোটা পিঠে শ্রীরামের মুখশ্রী আর রামমন্দিরের ট্যাটু, যুবকের কাণ্ড দেখে রাগে ফুঁসছে সকলে

Viral Video: ভাইরাল হওয়া এই ভিডিয়োটি @ranjeet_rajak_15 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। প্রায় 10 লক্ষ মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন। ভিডিয়োটিতে ভগবান রামের প্রতি তাঁর ভক্তি দৃশ্যমান। নিজের শরীরে ভগবান রাম ও রাম মন্দিরের ট্যাটু করিয়েছেন তিনি। কিন্তু বহু নেটিজেন এটা পছন্দ করছেন না।

গোটা পিঠে শ্রীরামের মুখশ্রী আর রামমন্দিরের ট্যাটু, যুবকের কাণ্ড দেখে রাগে ফুঁসছে সকলে
| Updated on: Feb 02, 2024 | 6:10 PM
Share

চলতি বছরের 22 জানুয়ারি, অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর এই অনুষ্ঠানের আগে থেকেই দেশ হল গোটা বিশ্ব উত্তাল ছিল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো, রিল পোস্ট করেছে মানুষ। গোটা অযোধ্যা আলোয় সেজে উঠেছিল। সেই ভিডিয়ো থেকে শুরু করে ভগবান রামের প্রতি মানুষের ভক্তি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। আবারও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক যুবকের পিঠে ভগবান রামের একটি ট্যাটু রয়েছে। আর সেই ট্যাটুর নীচেই রাম মন্দিরের একটি ট্যাটুও করতে দেখা গেল। ভাইরাল হওয়া ভিডিয়োয় ঠিক কী দেখ যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় এক ব্যক্তিকে তার শরীরে ট্যাটু করাতে দেখা যাচ্ছে। ট্যাটু শিল্পী লোকটির পিঠে ভগবান রামের একটি ট্যাটু তৈরি করেছেন। এর পর পিঠের নীচে আরেকটি ট্যাটু বানাতে যাচ্ছেন তিনি। এই ট্যাটুটি অযোধ্যার রাম মন্দিরের। ট্যাটু শিল্পী খুব জমকালোভাবে পিঠে রাম মন্দিরের ট্যাটু বানিয়েছেন। ভিডিয়োটি পোস্ট করতেই হুঁশ উড়েছে নেটিজেনদের। তবে অনেকেই এই ধরনের কাজ পছন্দ করেনি। সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে এই ভিডিয়ো।

View this post on Instagram

A post shared by ranjeet (@ranjeet_rajak_15)

ভাইরাল হওয়া এই ভিডিয়োটি @ranjeet_rajak_15 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। প্রায় 10 লক্ষ মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন। ভিডিয়োটিতে ভগবান রামের প্রতি তাঁর ভক্তি দৃশ্যমান। নিজের শরীরে ভগবান রাম ও রাম মন্দিরের ট্যাটু করিয়েছেন তিনি। কিন্তু বহু নেটিজেন এটা পছন্দ করছেন না। এ নিয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “মানছি আপনি রামের ভক্ত। কিন্তু এটা ভগবান রামকে নিয়ে ট্যাটু করার সঠিক জায়গা নয়।”

Follow Us
'মোদী বড় বড় কথা বলছেন...', কেন বললেন সায়নী
'মোদী বড় বড় কথা বলছেন...', কেন বললেন সায়নী
'কাদের জন্য বর্ডার খোলা?' ব্রিগেডে প্রশ্ন নিশীথের
'কাদের জন্য বর্ডার খোলা?' ব্রিগেডে প্রশ্ন নিশীথের
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত