AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Encounter: রাত ৩টে, গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা! আবারও পুলিশের এনকাউন্টার, চর্চা তুঙ্গে

Assam Encounter: অসম পুলিশ জানিয়েছে, তদন্তের প্রয়োজনে শিবসাগরে নিয়ে যাওয়ার সময় ফুলপানিচিগা এলাকায় শৌচকর্মের কথা বলে গাড়ি থামান ঘনকান্ত। গাড়ি থেকে নামতেই তিনি তদন্তকারী আধিকারিকের সার্ভিস পিস্তল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়।

Encounter: রাত ৩টে, গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা! আবারও পুলিশের এনকাউন্টার, চর্চা তুঙ্গে
এনকাউন্টারে নিহত অভিযুক্তImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: Nov 04, 2026 | 8:53 AM
Share

অসম: গুয়াহাটির হোটেল বিলাস ইন-এ ভয়াবহ  ৫ জন খুনের ঘটনার মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈকে এনকাউন্টার। অসম পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন ঘনকান্ত। বুধবার ভোররাত প্রায় ৩টে নাগাদ জেল হেফাজত থেকে শিবসাগরে নিয়ে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।

অসম পুলিশ জানিয়েছে, তদন্তের প্রয়োজনে শিবসাগরে নিয়ে যাওয়ার সময় ফুলপানিচিগা এলাকায় শৌচকর্মের কথা বলে গাড়ি থামান ঘনকান্ত। গাড়ি থেকে নামতেই তিনি তদন্তকারী আধিকারিকের সার্ভিস পিস্তল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। এতে ঘনকান্ত গুরুতর জখম হলে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আইনজীবীদের একাংশের মতে, মূল অভিযুক্তের মৃত্যুতে হোটেল হত্যাকাণ্ডের অনেক গোপন রহস্য অধরাই রয়ে গেল। অন্যদিকে, এনকাউন্টারের এই ঘটনায় অসমের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত কীভাবে এগোবে, সেদিকেই নজর সকলের।

প্রসঙ্গত, গত সোমবার রাত ৯টা নাগাদ মর্মান্তিক ঘটনা ঘটে গুয়াহাটির হোটেল বিলাস ইন-এ। পরপর গুলির আওয়াজে কেঁপে ওঠে হোটেল চত্বর। হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় মোট ছয়জনকে। তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। চার জন একই পরিবারের সদস্য। অপর একজন তাঁদেরই গ্রামের বাসিন্দা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সম্পত্তিগত বিবাদের জেরেই এই গুলি। ঘনকান্ত ওই হোটেলটি লিজ নিয়েছিলেন বলে জানা গিয়েছে।

Follow Us