AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaldapara: জলদাপাড়ায় আটকে বহু পর্যটক, পে-লোডার-জেসিবি দিয়ে চলছে উদ্ধার

ভারী বৃষ্টির জেরে জলদাপাড়ায় আটকে রয়েছেন বহু পর্যটক। সেখানে সাফারি আপাতত বন্ধ রয়েছে। এক মহিলা বলেন, "বাঁধ ভেঙে মোটামুটি দেড়শো ঘর নদীতে তলিয়ে গেছে। সব বাড়িতে জল ঢুকেছে। রাতে খাবার ছিল না। বিডিও রাতে এসে চাল-ডাল দিয়ে গেছে।"

Jaldapara: জলদাপাড়ায় আটকে বহু পর্যটক, পে-লোডার-জেসিবি দিয়ে চলছে উদ্ধার
জেসিবি দিয়ে পর্যটক উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 07, 2025 | 10:59 PM
Share

জলদাপাড়া: একটা নিম্নচাপ কার্যত নাজেহাল করে দিচ্ছে সকলকে। উত্তরবঙ্গ তছনছের পাশাপাশি ডুবেছে জলদাপাড়া অভয়ারণ্যও। জলের তোড়ে ভেসে গিয়েছে হলং নদীর উপর ব্রিজ। তারপর রীতিমতো দড়ি দিয়ে নদী পারাপার হতে হচ্ছে সকলকে।

ভারী বৃষ্টির জেরে জলদাপাড়ায় আটকে রয়েছেন বহু পর্যটক। সেখানে সাফারি আপাতত বন্ধ রয়েছে। এক মহিলা বলেন, “বাঁধ ভেঙে মোটামুটি দেড়শো ঘর নদীতে তলিয়ে গেছে। সব বাড়িতে জল ঢুকেছে। রাতে খাবার ছিল না। বিডিও রাতে এসে চাল-ডাল দিয়ে গেছে।” স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, হলং ব্রিজ মেরামতির কাজ শুরু হবে খুব শীঘ্রই। আরও এক ব্যক্তি বলেন, “এই ব্রিজটা যে বিপজ্জনক সেটা আগেই কিন্তু ঘোষিত ছিল। তারপরও এখনও কাজ হয়নি।”

জানা যাচ্ছে, সোমবার সকালে জলদাপাড়া থেকে কুড়িজন পর্যটককে জেসিবি ও পে লোডার দিয়ে হলং নদী পার করা হয়েছে। তারপর দড়ি বেঁধে পারাপার করা হচ্ছে। আজ সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে, নতুন করে বৃষ্টি না হওয়ায় জল আর বাড়েনি হলং নদীতে। নিম্নচাপের ভয়াবহ বৃষ্টিতে মৃত্যু হয়েছে ২৩ জনের। এর মধ্যে মিরিকে সব থেকে বেশি। প্রাণ হারিয়ে এক নাবালিকাও। শুধু তাই নয়, উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। তারা কীভাবে ফিরবেন বুঝে উঠতে পারছেন না। যদিও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গতকাল রাতেই খুলে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। খোলা রয়েছে দার্জিলিং-কালিম্পং যাওয়ার রাস্তা। এর পাশাপাশি খোলা রয়েছে হিলকার্ট রোড, পাঙ্খাবাড়ি রোডও। এই রাস্তা দিয়েই পর্যটকদের নেমে আসতে বলা হয়েছে। পাহাড়ে ওঠানামায় কোনও সমস্যা হবে না।

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?