Bagda Election Result 2026 LIVE: বাগদায় বিজেপি প্রার্থী সোমা ঠাকুর জয়ী

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পরিতোষ কুমার সাহাকে পরাজিত করে ওই কেন্দ্র থেকে জয়লাভ করেন প্রার্থী বিশ্বজিৎ দাস। যদিও পরবর্তীতে উপনির্বাচনে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। জেতেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। এই কেন্দ্রের বড় অংশে মতুয়া সম্প্রদায়ের জনবসতি থাকায় তাঁরা জয়-পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে।

Bagda Election Result 2026 LIVE: বাগদায় বিজেপি প্রার্থী সোমা ঠাকুর জয়ী
বাগদায় শেষ হাসি হাসবেন কে?Image Credit source: TV9 Bangla

| Edited By: বৈশালী পাল

May 04, 2026 | 5:30 PM

 

বিজেপি প্রার্থী সোমা ঠাকুর জয়ী

পরাজিত মধুপর্ণা ঠাকুর

সকাল ১১টা বেজে ৩৫ মিনিট- বাগদা বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড গণনা শেষে সোমা ঠাকুর অর্থাৎ বিজেপি প্রার্থী এগিয়ে ১১২৫৬ ভোটে।।

বাগদা: উত্তর ২৪ পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্রটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। এটি বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এবারের নির্বাচনে বাগদায় মূলত ননদ ও বৌদির লড়াই। তৃণমূলের মধুপর্ণা ঠাকুরের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সোমা ঠাকুর।

ভৌগোলিক দিক থেকে বিধানসভা কেন্দ্রটি বাগদা সমষ্টি উন্নয়ন ব্লকের বাগদা, আষাঢ়ু, বয়রা, হেলেঞ্চা, কুনিয়ারি, মালিপোতা, রাণঘাট এবং সিন্দ্রানি—এই ৮টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় এই কেন্দ্রের নির্বাচনী ও সামাজিক গুরুত্ব অত্যন্ত বেশি। বাগদার রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, একসময় এটি কংগ্রেস ও বামফ্রন্টের শক্ত ঘাঁটি ছিল। উল্লেখযোগ্যভাবে, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের কামাখ্যা নন্দন বিশ্বাস এই কেন্দ্র থেকে একাধিকবার জয়ী হয়েছেন। ২০১১ সালে রাজনৈতিক পরিবর্তনের সময় তৃণমূল কংগ্রেসের উপেন্দ্র নাথ বিশ্বাস এই কেন্দ্র থেকে জয়ী হন।

তবে সাম্প্রতিককালে বাগদার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পরিতোষ কুমার সাহাকে পরাজিত করে ওই কেন্দ্র থেকে জয়লাভ করেন প্রার্থী বিশ্বজিৎ দাস। যদিও পরবর্তীতে উপনির্বাচনে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। জেতেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। এই কেন্দ্রের বড় অংশে মতুয়া সম্প্রদায়ের জনবসতি থাকায় তাঁরা জয়-পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে।

বাগদায় প্রার্থী কারা?

কংগ্রেস- প্রবীর কীর্তনীয়া

বিজেপি- সোমা ঠাকুর

তৃণমূল- মধুপর্ণা ঠাকুর

ফরওয়ার্ড ব্লক- গৌর বিশ্বাস

 

Follow Us