AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shantanu Thakur: ‘বাংলাদেশি প্রমাণপত্র ছাড়াই আবেদন করা যাবে CAA-তে…’, বড় মন্তব্য শান্তনু ঠাকুরের

CAA Certificate: শনিবার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর। সেখান থেকেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, দুপুরে মুখ্যমন্ত্রী এসে প্রথমে যাবেন হরি মন্দিরে। সেখান থেকে সম্মেলন মঞ্চে বক্তব্য রাখবেন। এরপরে তাঁর ঘরে মধ্যাহ্নভোজ করে বেরিয়ে যাবেন।

Shantanu Thakur: 'বাংলাদেশি প্রমাণপত্র ছাড়াই আবেদন করা যাবে CAA-তে...', বড় মন্তব্য শান্তনু ঠাকুরের
কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Oct 31, 2026 | 4:21 PM
Share

ঠাকুরনগর: সিএএ (CAA) নিয়ে বড় খবর। বাংলাদেশি প্রমাণপত্র ছাড়াই সিএএ-তে আবেদন করা যাবে আগামিদিনে। আগামিকাল মতুয়াগড় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি আসার আগেই সিএএ নিয়ে বড় কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তাঁর এই মন্তব্যের পরই আশায় বুক বাঁধছেন মতুয়ারা।

রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবারের জন্য আগামিকাল, রবিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আসছেন বলে মতুয়ারাও আশায় বুক বাঁধছেন। তারা আশা করছেন, মুখ্যমন্ত্রী আগামিকাল তাঁদের জন্য ভালো কিছু ঘোষণা করবেন।

মুখ্যমন্ত্রীর আসার আগে ঠাকুরবাড়িতে সাজো সাজো রব। জোরকদমে প্রস্তুতি চলছে। শনিবার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর। সেখান থেকেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, দুপুরে মুখ্যমন্ত্রী এসে প্রথমে যাবেন হরি মন্দিরে। সেখান থেকে সম্মেলন মঞ্চে বক্তব্য রাখবেন। এরপরে তাঁর ঘরে মধ্যাহ্নভোজ করে বেরিয়ে যাবেন।

কী বললেন শান্তনু ঠাকুর?

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে জোরকদমে। মতুয়াদের নানা বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে বলে জানান শান্তনু ঠাকুর। সেগুলি নিয়ে আগামিকালও আলোচনা হবে। এই বিষয়ে কথা বলতে গিয়েই শান্তনু ঠাকুর বলেন, “আগামিদিনে সিএএ-তে আবেদন করার জন্য কোনও বাংলাদেশি প্রমাণপত্র লাগবে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে এই বিষয়ে। যাদের জাতিগত শংসাপত্র বা এসসি সার্টিফিকেট নেই, তারাও সার্টিফিকেট পাবেন। আগামিকাল এই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করা হবে।”

Follow Us