AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Picnic: হাসিমুখে পিকনিক করে বাড়ি ফেরার পথেই কান্নার রোল, এক নিমেষে উচ্ছ্বাস মিলিয়ে গেল বিষাদে

Picnic: পিকনিক থেকে ফেরার পথে লরির সাথে মুখোমুখি ধাক্কা ছোট গাড়ির। মৃত এক। আহত ৫। বাঁকদহের চেকপোস্টের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ছোট গাড়িটির।

Picnic: হাসিমুখে পিকনিক করে বাড়ি ফেরার পথেই কান্নার রোল, এক নিমেষে উচ্ছ্বাস মিলিয়ে গেল বিষাদে
ঘটনায় শোরগোল এলাকায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jan 14, 2024 | 12:24 PM
Share

বাঁকুড়া: পিকনিক করে ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা পর্যটক বোঝাই একটি ছোট গাড়ির। আর তাতেই মৃত্যু হল ছোট গাড়ির চালকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহ এলাকায়। বাঁকদহের চেকপোস্টের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ছোট গাড়িটির। পুলিশ জানিয়েছে মৃতের নাম দীপক কুমার জানা। আহতদের ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ৫ জন পর্যটককে নিয়ে একটি ছোট গাড়ি বাঁকুড়ার শুশুনিয়া ও মুকুটমনিপুরে এসেছিল। বাঁকুড়ার ওই দুটি পর্যটনকেন্দ্র ঘুরে পর্যটকরা মেদিনীপুরে ফিরছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা।

৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুরের দিকে ফিরছিল গাড়িটি। বিষ্ণুপুর থানার বাঁকাদহ চেক পোস্টের কাছে উল্টোদিক থেকে আসছিল একটি লরি। সেই লরিটিই ধাক্কা দেয় পর্যটক বোঝাই গাড়িটিকে। ধাক্কার অভিঘাতে এতটাই বেশি ছিল যে ছোট গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। তাঁরাই আহত পর্যটকদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে বাঁচানো যায়নি ছোট গাড়ির চালক দীপক জানাকে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যান্য পর্যটকদের চিকিৎসা চলছে ওই হাসপাতালে। 

Follow Us
BJP সরকারে পূর্ণ মন্ত্রী, তৃণমূলে গুরুত্ব না পাওয়া নিয়ে কী বললেন তাপস
BJP সরকারে পূর্ণ মন্ত্রী, তৃণমূলে গুরুত্ব না পাওয়া নিয়ে কী বললেন তাপস
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রতিফলন দেখা গেল মন্ত্রিসভায়
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রতিফলন দেখা গেল মন্ত্রিসভায়
মন্ত্রী হিসেবে কী লক্ষ্য? শপথের পর টিভি৯ বাংলায় কী বললেন শঙ্কর? 
মন্ত্রী হিসেবে কী লক্ষ্য? শপথের পর টিভি৯ বাংলায় কী বললেন শঙ্কর? 
প্রথম কাজ কী হবে, কী বললেন অর্জুন সিং
প্রথম কাজ কী হবে, কী বললেন অর্জুন সিং
দেখুন কীভাবে নামানো হল অত বড় মেসির মূর্তি
দেখুন কীভাবে নামানো হল অত বড় মেসির মূর্তি
কী নালিশ করেছেন ঋতব্রত-সন্দীপন? TV9 বাংলার হাতে বিস্ফোরক নথি
কী নালিশ করেছেন ঋতব্রত-সন্দীপন? TV9 বাংলার হাতে বিস্ফোরক নথি
লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ!
লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ!
মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন...
মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন...
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইংরেজি কবিতা কোনটা জানেন?
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইংরেজি কবিতা কোনটা জানেন?
হেলথ ড্রিঙ্কেও ক্ষতিকর রাসায়নিক! কী কী ক্ষতি হতে পারে শিশুর?
হেলথ ড্রিঙ্কেও ক্ষতিকর রাসায়নিক! কী কী ক্ষতি হতে পারে শিশুর?