AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: গ্যাস বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ! গুড়িয়ে গেল বাইক, হাসপাতালে মৃত্যু যুবকের, আশঙ্কাজনক আরও ১

Road Accident: স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুবেরডাঙ্গা গ্রামের দুই যুবক একটি বাইকে করে বড়জোড়ার দিক থেকে দুর্লভপুরের দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে গ্যাস বোঝাই একটি ট্যাঙ্কার শ্রীচন্দনপুর মোড়ের কাছে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটিকে।

Road Accident: গ্যাস বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ! গুড়িয়ে গেল বাইক, হাসপাতালে মৃত্যু যুবকের, আশঙ্কাজনক আরও ১
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 12, 2025 | 10:33 AM
Share

বাঁকুড়া: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গ্যাস বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকে থাকা অপর সওয়ারি। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া দুর্লভপুর রাজ্য সড়কে শ্রীচন্দনপুর মোড়ের কাছে। 

স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুবেরডাঙ্গা গ্রামের দুই যুবক একটি বাইকে করে বড়জোড়ার দিক থেকে দুর্লভপুরের দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে গ্যাস বোঝাই একটি ট্যাঙ্কার শ্রীচন্দনপুর মোড়ের কাছে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনায় বাইকে থাকা দুই যুবকই রাস্তার উপর ছিটকে পড়েন। 

তাঁদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাই। তাঁদের গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই এক যুবকের মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করেছে। ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, ঠিকভাবে নজরদারি চললে এই ছবি দেখতে হতো না। দুর্লভপুর রাজ্য সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিও ওঠে। 

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার