AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: দাবি মতো তোলা না দেওয়ায় আক্রান্ত বন দফতরের কর্মী, গ্রেফতার ২

Bankura: বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার সোনামুখী থানার দক্ষিণশোল গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে কাঠ পরিবহন করছিল বন দফতরের দুটি গাড়ি। দক্ষিণশোল জঙ্গলের অদূরে ভীমারার কাছে গাড়ি দুটিকে আটকে স্থানীয় ৫ দুষ্কৃতী নির্দিষ্ট অঙ্কের তোলা দাবি করে বলে অভিযোগ।

Bankura: দাবি মতো তোলা না দেওয়ায় আক্রান্ত বন দফতরের কর্মী, গ্রেফতার ২
আক্রান্ত বন দফতরের কর্মীরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 5:33 PM
Share

বাঁকুড়া: দাবি মতো তোলা না দেওয়ায় বন দফতরের কাঠ পরিবহনের গাড়ি আটকে বন কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় চার দুস্কৃতীকে গ্রেফতার করল বাঁকুড়ার সোনামুখী থানার পুলিশ। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার সোনামুখী থানার দক্ষিণশোল গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে কাঠ পরিবহন করছিল বন দফতরের দুটি গাড়ি। দক্ষিণশোল জঙ্গলের অদূরে ভীমারার কাছে গাড়ি দুটিকে আটকে স্থানীয় ৫ দুষ্কৃতী নির্দিষ্ট অঙ্কের তোলা দাবি করে বলে অভিযোগ। বন কর্মীরা দাবিমতো তোলা দিতে না চাইলে তাঁদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে দুস্কৃতীরা। ঘটনায় ২ জন বন কর্মী গুরুতর জখম হন।

বন কর্মীদের হাতে থাকা দুটি চালানও ছিঁড়ে নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। আহত ২ বন কর্মীকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সঙ্গে যুক্ত দুই দুষ্কৃতীকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। পরে আরও দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গঙ্গাধর ঘোষ, সুভাষ রায়, সৌমেন মুখোপাধ্যায় ও বিকাশ বাউড়ি। অপর এক দুষ্কৃতী পলাতক থাকায় তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে ধৃত ৪ জনকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতদের প্রত্যেককে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

Follow Us
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক