AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: বিজেপির প্রচারমূলক পোস্টার ও ফেস্টুন ছেঁড়া, উত্তপ্ত বাঁকুড়া

Bankura: রাত পেরোলেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগের দিনই বাঁকুড়ার ঝরিয়া গ্রামে বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়া এক নম্বর ব্লকের ঝরিয়া গ্রামে। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি,  গত কয়েকদিন ধরেই রাতে ঝরিয়া গ্রামে তৃনমূল কর্মীরা মদ খেয়ে তাণ্ডব চালাচ্ছে।

Bankura: বিজেপির প্রচারমূলক পোস্টার ও ফেস্টুন ছেঁড়া, উত্তপ্ত বাঁকুড়া
বিজেপি পতাকা ছেঁড়ার অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 24, 2024 | 3:40 PM
Share

বাঁকুড়া: বিজেপির প্রচারমূলক পোস্টার ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়া সদর থানার ঝরিয়া গ্রামে। বুধবার রাতে কেউ বা কারা গ্রামে টাঙানো বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি ভোটের আগে পালে হাওয়া লাগাতে বিজেপি কর্মীরা নিজেরাই এই কাণ্ড করেছে।

রাত পেরোলেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগের দিনই বাঁকুড়ার ঝরিয়া গ্রামে বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়া এক নম্বর ব্লকের ঝরিয়া গ্রামে। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি,  গত কয়েকদিন ধরেই রাতে ঝরিয়া গ্রামে তৃনমূল কর্মীরা মদ খেয়ে তাণ্ডব চালাচ্ছে। অভিযোগ,   রাতে তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে টাঙিয়ে রাখে বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয়।

বিজেপি নেতৃত্বের দাবি, ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই তৃণমূল কর্মীরা এই কাণ্ড করেছে।  বিজেপি নেতার অভিযোগ, “এ সব করে ভোট প্রক্রিয়াকে কলুষিত করছে। বুঝতে পারছে নিজের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। তাই প্রতিহিংসা পরায়ণ করে এ সব করছে। ” তৃণমূল অভিযোগ অস্বীকার করে এই ঘটনার দায় চাপিয়েছে বিজেপির কাঁধেই। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, “আমার মনে হচ্ছে এটা ওঁরই দলের বিক্ষুব্ধ লোকেরা করেছে। ওর চরিত্র সম্পর্কে আর তো কেউ জানে না।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা