AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: বিজেপি নেতার ঘর ওয়াপসি, যুব তৃণমূল নেতাও ধরলেন পদ্ম পতাকা

Bankura: ২০২১ আগে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন ডাকাবুকো নেতা অখিল চন্দ্র রক্ষিত। এরপর পদ না মিললেও তৃণমূলের কর্মী হিসাবে গত ৩ বছর লাগাতার কাজ করে গিয়েছিলেন। লোকসভা নির্বাচনের আগে শুধু নিজের ঘরে ফিরলেন তাই নয়, একই সঙ্গে তৃণমূলের তালডাংরা ব্লকের সহ সভাপতি সাগর লায়েকও পদ্ম পতাকা হাতে তুলে নিলেন।

Bankura: বিজেপি নেতার ঘর ওয়াপসি, যুব তৃণমূল নেতাও ধরলেন পদ্ম পতাকা
বাঁকুড়ায় দলবদলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 31, 2024 | 12:33 PM
Share

বাঁকুড়া: ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। তবে পদ মেলেনি। কিন্তু তৃণমূল কর্মী হিসাবে খেটে গিয়েছেন। এবার সেই অখিল চন্দ্র রক্ষিত আবার ফিরলেন পুরনো দল পদ্মে। ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম পতাকা ধরলেন যুব তৃণমূলের ব্লক সহ সভাপতিও। মঙ্গলবার রাতে বাঁকুড়ার তালডাংরায় জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের হাত থেকে পদ্ম পতাকা হাতে তুলে নেন তাঁরা ।

২০২১ আগে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন ডাকাবুকো নেতা অখিল চন্দ্র রক্ষিত। এরপর পদ না মিললেও তৃণমূলের কর্মী হিসাবে গত ৩ বছর লাগাতার কাজ করে গিয়েছিলেন। লোকসভা নির্বাচনের আগে শুধু নিজের ঘরে ফিরলেন তাই নয়, একই সঙ্গে তৃণমূলের তালডাংরা ব্লকের সহ সভাপতি সাগর লায়েকও পদ্ম পতাকা হাতে তুলে নিলেন।

বিজেপিতে যোগ দেওয়া দুই নেতারই দাবি, দেশজুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তাঁদের এই শিবির বদল। অখিল বলেন, “একটা দলে না ঢুকলে তো কিছু বোঝা যায় না। তাই সেখানে গিয়ে দেখলাম এই দলটা দুর্নীতিবাজ। শুধু তোলাবাজি করে। তাই ছেড়ে চলে এলাম।” অপরদিকে, সাগর লায়েক বলেন, “তৃণমূলের প্রতি পদে পদে দুর্নীতি। আর বিজেপি উন্নয়ন ঘটিয়েছে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমাদের কোনও প্রলোভন দেখানো হয়নি।” বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি, রাজ্য যেভাবে দুর্নীতি ও বেকারত্বে ডুবে যাচ্ছে তাতে আপামর মানুষ বিরক্ত। তাই তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। তৃণমূল নেতা কর্মীদের এই দল বদলে রীতিমত অস্বস্তিতে ঘাসফুল শিবির।

অপরদিকে, তৃণ মূলের তালডাংরা ব্লক সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি, যারা বিজেপিতে যোগদান করেছেন তাঁরা পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে কাজ করেননি। উল্টে তিনি দলকে বিপাকে ফেলার চেষ্টা করেছেন। এই ধরনের আবর্জনা দল থেকে যত বেরিয়ে যায় ততই দলের মঙ্গল।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ