AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফিরছিলেন, মেয়ের বিয়ের আগের দিনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

Bankura Snatching: খাতড়ার রবীন্দ্র সরণীর বাসিন্দা উত্তম কুমার পাত্র অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। আজ বৃহস্পতিবার তাঁর একমাত্র মেয়ের বিয়ে। বিয়ের খরচ খরচার জন্য বুধবার খাতড়ার পাম্প মোড়ে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত ওই শিক্ষক মোট ১ লক্ষ ৭২ হাজার ২০০ টাকা তোলেন।

Bankura: ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফিরছিলেন, মেয়ের বিয়ের আগের দিনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
ছিনতাইয়ের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 26, 2026 | 2:03 PM
Share

বাঁকুড়া: ভর দুপুরে পথচারীর হাত থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে চম্পট দিল বাইক আরোহী দুই দুষ্কৃতী। টাকার ব্যাগ ছিনতাই এর সেই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে স্থানীয় একটি সিসি ক্যামেরায়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়ার রবীন্দ্র সরণী এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  খাতড়ার রবীন্দ্র সরণীর বাসিন্দা উত্তম কুমার পাত্র অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। আজ বৃহস্পতিবার তাঁর একমাত্র মেয়ের বিয়ে। বিয়ের খরচ খরচার জন্য বুধবার খাতড়ার পাম্প মোড়ে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত ওই শিক্ষক মোট ১ লক্ষ ৭২ হাজার ২০০ টাকা তোলেন। পরে ছেলের সঙ্গে বাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন। বাবা উত্তম কুমার পাত্রকে বাড়ির গলির মুখে ছেড়ে দিয়ে ছেলে অন্য কাজে বেরিয়ে যান। উত্তম কুমার পাত্র হাতে টাকার ব্যাগ নিয়ে বাড়িমুখো হতেই বাইকে চড়ে দুই দুষ্কৃতী হাজির হয়।

বাইক উত্তম কুমার পাত্রর গা ঘেঁষে বেরিয়ে যাওয়ার সময় আচমকাই বাইকের পিছনের সিটে বসে থাকা দুষ্কৃতী হাত বাড়িয়ে উত্তম কুমার পাত্রর হাত থেকে টাকার ব্যাগ নিয়ে প্রবল বেগে চম্পট দেয়। সঙ্গে সঙ্গেই দৌড়ে দুষ্কৃতীদের তাড়া করলেও তাদের আর নাগাল পাননি অবসরপ্রাপ্ত ওই প্রাথমিক শিক্ষক। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে উত্তম কুমার পাত্র খাতড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার তদন্তে নামে। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দুস্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Follow Us