AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chicken Price: ধর্মঘট তো আপেক্ষিক, জানেন আসলে ঠিক কোন কারণে মুরগির মাংসের দাম বাড়ছে হু হু করে?

Chicken Price: প্রকৃতিক কারণ, অন্যদিকে মজুতদারদের অত্যাচারে আগেই সবজির বাজারদর আকাশ ছুঁয়েছে। পাঠার দর তো এমনিতেই মধ্যবিত্তের সাধ্যের বাইরে। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে মধ্যবিত্ত মুরগিতেই ভরসা রাখে। কিন্তু সেই মুরগির মাংসের দামও ২৪০ থেকে ২৫০ টাকা ছুঁয়েছে।

Chicken Price: ধর্মঘট তো আপেক্ষিক, জানেন আসলে ঠিক কোন কারণে মুরগির মাংসের দাম বাড়ছে হু হু করে?
কেন বাড়ছে মুরগির মাংসের দাম? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 23, 2024 | 4:58 PM
Share

বাঁকুড়া: সবজি আগুনছোঁয়া। দাম বেড়েছে পেঁয়াজ-আলুর! বাড়িতে মাংস রেঁধে অনেকে ম্যানেজ করার চেষ্টা করছেন। কিন্তু তাতেও গোল! চুপিসারে মধ্যবিত্তের নাগাল ছাড়াচ্ছে মুরগির মাংসের দাম। চাহিদার অভাবে ভরা শ্রাবণ মাসে যেখানে ফি বছর মুরগির মাংসর দাম নেমে আসে। আর এবার উলটপুরাণ। এবার কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তের বাজারে মুরগির মাংসের দাম ২৫০ টাকা কিলো দরে। kpevsv

একদিকে প্রকৃতিক কারণ, অন্যদিকে মজুতদারদের অত্যাচারে আগেই সবজির বাজারদর আকাশ ছুঁয়েছে। পাঠার দর তো এমনিতেই মধ্যবিত্তের সাধ্যের বাইরে। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে মধ্যবিত্ত মুরগিতেই ভরসা রাখে। কিন্তু সেই মুরগির মাংসের দামও ২৪০ থেকে ২৫০ টাকা ছুঁয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে মুরগির মাংসের দাম ২৭০-২৮০ টাকা কিলো। অগত্যা সপ্তাহান্তে মুরগির মাংস খাওয়াও এখন অনেক মধ্যবিত্তের কাছে বিলাসিতারই সামিল।

মুরগির মাংসের যে দাম বেড়েছে তা স্বীকার করে নিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মদন মাইতি। তাঁর বক্তব্য, আসলে এটা একেবারে কার্যকারণ সম্পর্কের মতো। পোলট্রি খাবারের দাম বেড়েছে। মুরগির খাবার হিসাবে দেওয়া ভট্টার দানারও দাম বেড়েছে। আগে ভুট্টার দানার দাম ছিল ২০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ২৫ থেকে ২৬ টাকা। অর্থাৎ মুরগি প্রতিপালনেই খরচ বেড়েছে। বেড়েছে মুরগির মাংসের দাম।

এদিকে, ভুট্টার দানা আবার আমদানি করতে হয়। সেটাও ব্যয়বহুল। মদন মাইতি জানান, রাজ্য সরকার ভুট্টার চাষ বাড়াচ্ছে। কিন্তু সেটা সময়সাপেক্ষ। তাঁর মতে কেবল বাংলাকে নয়, রাজ্যগুলোকে এক যোগে ভুট্টা চাষ বাড়াতে হবে। তা না হলে আমদানির ওপর ভরসা রাখতে হবে, তাহলে দাম বাড়বেই।

পাশাপাশি আরও একটি তত্ত্ব উঠে আসছে। অভিযোগ, মুরগিবোঝাই গাড়ি হাইওয়েতে আটকে তোলা চাইছে পুলিশ। না দিলে অত্যাচার হুমকির মুখে পড়তে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে মুরগি পরিবহনের ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে মুরগি সরবরাহের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে।

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?