AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: ‘মৃত্যুকম্ভ’ মন্তব্যে বিতর্কের ঝড়, পুলিশের মারে বড় নেতা আহত হতেই থানা ঘিরে ফেলল বিজেপি

BJP: এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে বৃহস্পতিবার সন্ধ্যাতেই সিমলাপাল থানা ঘেরাওয়ের ডাক দেয় পদ্ম ব্রিগেড। সন্ধ্যা থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা।

BJP: ‘মৃত্যুকম্ভ’ মন্তব্যে বিতর্কের ঝড়, পুলিশের মারে বড় নেতা আহত হতেই থানা ঘিরে ফেলল বিজেপি
জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 22, 2025 | 2:17 PM
Share

বাঁকুড়া: মহাকুম্ভকে ‘মৃত্যুকম্ভ’ বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর। প্রতিবাদে সরব বিজেপি। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে চলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়েও প্রতিবাদে সরব হয়েছিলেন গেরুয়া শিবিরের কর্মীরা। কিন্তু, খবর পেয়ে চলে আসে পুলিশ। প্রতিবাদীদের অভিযোগ, তাঁদের ব্যাপক মারধর করা হয়েছে। তাঁদের এক বড় নেতাও আহত হয়েছেন। তারই প্রতিবাদে এদিন বাঁকুড়ার সিমলাপাল থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নেতা-কর্মীরা। 

বিধানসভার অন্দরে কুম্ভ নিয়ে করা মুখ্যমন্ত্রীর মন্তব্য সনাতন ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত হেনেছে, এই দাবি তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়ার সিমলাপাল স্কুল মোড়ে প্রতিবাদ সভার ডাক দেয় বিজেপি। বিজেপি কর্মীরা সেখানে জমায়েত করে বিক্ষোভ দেখাতেই সেখানে হাজির হয় সিমলাপাল থানার পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসাও শুরু হয়ে যায়। পদ্ম কর্মীদের অভিযোগ, তাঁদের অহেতুক ধাক্কা দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। ঘটনায় আহত হন বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি আলোক মোহান্তি। 

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে বৃহস্পতিবার সন্ধ্যাতেই সিমলাপাল থানা ঘেরাওয়ের ডাক দেয় পদ্ম ব্রিগেড। সন্ধ্যা থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। বিজেপির দাবি, পুলিশের এই অতিসক্রিয়তা তাঁদের দমাতে পারবে না। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। 

Follow Us