AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: রসায়নের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বেরিয়ে গিয়েছিল, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরিণতি মানতে পারছে না কেউ

Bankura: মেধাবী ছাত্র হিসাবে পরিচিত সৌমেনের মৃত্যুর পিছনে কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পিরুমোহন কুন্ডু নামে সৌমেনের এক শিক্ষক বলেন, খুবই মেধাবী ছাত্র ছিল সৌমেন। সবাই তাকে ভালবাসত। রসায়নের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে মাকে বলেছিল, পরীক্ষা ভাল হয়েছে।

Bankura: রসায়নের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বেরিয়ে গিয়েছিল, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরিণতি মানতে পারছে না কেউ
লালবাঁধের জল থেকে উদ্ধার হল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 12, 2025 | 12:11 PM
Share

বিষ্ণুপুর: রহস্যজনকভাবে বিষ্ণুপুরের লালবাঁধের জলে ডুবে মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। মৃতের নাম সৌমেন ঘোষ। গতকাল রাতে দীর্ঘক্ষণ তল্লাশির পর লালবাঁধের জল থেকে সৌমেনের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পড়ুয়ার মৃত্যুর সঠিক কারণ জানতে গতকাল রাতেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, গতকাল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সৌমেন ঘোষ রসায়ন বিষয়ের পরীক্ষা দিয়ে বিষ্ণুপুর শহরে নিজের বাড়িতে ফিরেছিল। তারপরই জেরক্স করার নাম করে বিকেল ৩ টা নাগাদ সাইকেল নিয়ে সে বেরিয়ে পড়ে। দীর্ঘক্ষণ পরেও সৌমেন বাড়িতে না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দ্বারস্থ হয় বিষ্ণুপুর থানার। বেশ কয়েকঘণ্টা খোঁজ চালানোর পর বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লালবাঁধের পাড়ে সৌমেনের সাইকেল ও তার পরনের জামাকাপড় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। গভীর রাতে স্পিড বোট নিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী ওই দিঘির জলে তল্লাশি শুরু করে। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর লালবাঁধের জল থেকে উদ্ধার হয় সৌমেনের দেহ।

মেধাবী ছাত্র হিসাবে পরিচিত সৌমেনের মৃত্যুর পিছনে কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পিরুমোহন কুন্ডু নামে সৌমেনের এক শিক্ষক বলেন, খুবই মেধাবী ছাত্র ছিল সৌমেন। সবাই তাকে ভালবাসত। রসায়নের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে মাকে বলেছিল, পরীক্ষা ভাল হয়েছে। কীভাবে ছাত্রর মৃত্যু হল, তা বুঝতে পারছেন না বলে জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

প্রতিবেশী এক যুবক বলেন, পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে সৌমেন। তারপর মাকে বলে, জেরক্স করতে যাচ্ছে। সাইকেল নিয়ে বেরিয়ে যায় সে। কয়েকঘণ্টা পরও না ফেরায় সবাই খোঁজ করতে শুরু করে। তারপরই পুলিশে জানানো হয়।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?