Soumitra-Sujata: ‘আমাকেও দীর্ঘদিন অত্যাচার করেছে’, সৌমিত্রর হুমকি শুনে বললেন সুজাতা
Loksabha Vote 2024: ভোট প্রচারে বাঁকুড়ার ময়নাপুর গ্রামে গিয়েছিলেন বিষ্ণুপুরের বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ। সেখানেই তিনি বলেন, "এখানে পঞ্চায়েতে মানুষ ভোট দিতে পারেনি। কোতুলপুর, ইন্দাস বিধানসভায় মানুষ ভোট দিতে পারেনি। কয়েকজন নাচানাচি করছে। আমি বলে দিচ্ছি তৃণমূল আঘাত করলে চোখ উপড়ে নেব।"

বাঁকুড়া: ভোট মানেই প্রচারে থাকতে গরম গরম ডায়লগ দিতে থাকেন নেতারা। শাসক, বিরোধী, সে যে শিবিরই হোক না কেন। এই যেমন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের মুখে শোনা গেল তৃণমূল কর্মীদের চোখ উপড়ে নেওয়ার হুমকি। বিজেপি প্রার্থীর এ হেন মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। সুজাতা বলেন, “আমার চেনা হুমকি। দিনের পর দিন ঘরে অত্যাচার করত।”
ভোট প্রচারে বাঁকুড়ার ময়নাপুর গ্রামে গিয়েছিলেন বিষ্ণুপুরের বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ। সেখানেই তিনি বলেন, “এখানে পঞ্চায়েতে মানুষ ভোট দিতে পারেনি। কোতুলপুর, ইন্দাস বিধানসভায় মানুষ ভোট দিতে পারেনি। কয়েকজন নাচানাচি করছে। আমি বলে দিচ্ছি তৃণমূল আঘাত করলে চোখ উপড়ে নেব।”
পাল্টা সুজাতা মণ্ডলের বক্তব্য, “এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, হাত পা ভেঙে দেওয়ার বাইরে আর কী করতে পারে জানি না। এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করেছে। তাই প্রাণভয়ে বেরিয়ে এসেছি। আর ময়নাপুরের মানুষ তো ১০ বছর সাংসদকে দেখেইনি। যেই ভোট এসেছে, যেহেতু আমি ময়নাপুর থেকে জেলা পরিষদের নির্বাচিত সদস্য তাই গিয়েছেন। উনি ময়নাপুরে ময়না সাজতে গিয়েছেন।”
