AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura-Asansol: ভোটবঙ্গে নাকা চেকিংয়ে কোথাও উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কোথাও আবার কেজি কেজি গাঁজা

Naka-Checking: পুলিশ জানিয়েছে পিকআপ ভ্যানে থাকা নগদ ওই ১ লক্ষ ৯০ হাজার টাকার উৎস সংক্রান্ত নথি চাইলে তা দেখাতে পারেননি গাড়ির চালক। এরপরই ওই নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের দাবি, নির্বাচনী বিধি অনুযায়ী পিকআপ ভ্যানের চালককে ৩ দিন সময় দেওয়া হয়েছে।

Bankura-Asansol: ভোটবঙ্গে নাকা চেকিংয়ে কোথাও উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কোথাও আবার কেজি কেজি গাঁজা
জোরকদমে চলছে নাকা চেকিং Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 26, 2026 | 5:20 PM
Share

বাঁকুড়া: আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পর থেকেই কমিশনের নির্দেশে গোটা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ-প্রশাসন। এবার বাঁকুড়ার কোতুলপুরে একটি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে একটি পিক আপ ভ্যান থেকে নগদ প্রায় ২ লক্ষ টাকা উদ্ধার করল কোতুলপুর থানার পুলিশ, কোতুলপুর ব্লক প্রশাসন। উদ্ধার হওয়া নগদ টাকা আপাতত বাজেয়াপ্ত করেছে পুলিশ। নগদ ওই টাকার উৎস সংক্রান্ত নথি আগামী ৩ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে পিকআপ ভ্যানের চালককে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই একদিন আগে বাঁকুড়ার কোতুলপুর থানার হুগলি জেলার সীমানা লাগোয়া নাকা চেক পয়েন্টে যাতায়াতকারী গাড়িতে খানা তল্লাশি চালাচ্ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সন্ধ্যার ঠিক আগে ওই এলাকা দিয়ে বর্ধমান থেকে বাঁকুড়ার ওন্দার দিকে যাওয়া একটি পিকআপ ভ্যানে খানা তল্লাশি চালানোর সময় পিকআপ ভ্যানে থাকা বিপুল পরিমাণ নগদ টাকা নজরে আসে পুলিশের। 

পুলিশ জানিয়েছে পিকআপ ভ্যানে থাকা নগদ ওই ১ লক্ষ ৯০ হাজার টাকার উৎস সংক্রান্ত নথি চাইলে তা দেখাতে পারেননি গাড়ির চালক। এরপরই ওই নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের দাবি, নির্বাচনী বিধি অনুযায়ী পিকআপ ভ্যানের চালককে ৩ দিন সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে তিনি নগদ ওই টাকার উৎস সম্পর্কে নথি দেখাতে না পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিনই আবার আসানসোলে নাকা চেকিংয়ে উদ্ধার ১১ কেজি গাঁজা। উদ্ধার হয়েছে বেনামি ৬৬টি মোবাইলও। উদ্ধার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। বৃহস্পতিবার নাকা চেকিং চলার সময় রাঁচি আসানসোল বাসে জুবুলি মোড়ে তল্লাশি চালানোর সময় একটি যাত্রীবাহী বাস থেকে ওই গাঁজা উদ্ধার হয়। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের অন্য আরেকটি বাসে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার হয়।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?