AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura News: ছুড়ে ফেলা হল সুদীপ্ত গুপ্ত ছবি, ফের বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ

Bankura: এ দিন, দুপুরে বাঁকুড়ার স্কুলডাঙ্গায় সিপিএম-এর জেলা কার্যালয়ের সামনে থাকা এসএফআই-এর বুকস্টলে হামলা চালায় ৪ যুবক বলে খবর। অভিযোগ, স্টলে থাকা বই ও সুদীপ্ত গুপ্তর ছবি ছুঁড়ে ফেলা হয়। হামলাকারীদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম এর বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রমও।

Bankura News: ছুড়ে ফেলা হল সুদীপ্ত গুপ্ত ছবি, ফের বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ
বুকস্টল ভাঙচুরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2026 | 6:02 PM
Share

বাঁকুড়া: দুর্গাপুজোর (Durga Puja) এবার কালীপুজোতেও (Kalipuja) বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। এবার এসএফআই (SFI)-এর বুক স্টলে হামলার ঘটনা ঘটল। এ দিন, দুপুরে বাঁকুড়ার স্কুলডাঙ্গায় সিপিএম-এর জেলা কার্যালয়ের সামনে থাকা এসএফআই-এর বুকস্টলে হামলা চালায় ৪ যুবক বলে খবর। অভিযোগ, স্টলে থাকা বই ও সুদীপ্ত গুপ্তর ছবি ছুঁড়ে ফেলা হয়। হামলাকারীদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম এর বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রমও। আছাড় মেরে ভেঙে ফেলা হয় তাঁর মোবাইল ফোনও বলে অভিযোগ।

কালীপুজো উপলক্ষে বাঁকুড়া শহরের স্কুলডাঙা এলাকায় থাকা সিপিএম-এর জেলা কার্যালয়ের সামনে বুকস্টল করে এসএফআই (SFI)। গতকাল, থেকে এই স্টল শুরু হয়। আজ দুপুরে সেখানে হাজির হয়ে ৪ যুবক হামলা চালায় বলে অভিযোগ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বাঁকুড়া সদর থানার পুলিশ। এসএফআই কর্মীদের দাবি বিজেপি ও আর এস এস এর তরফে এই হামলা চালানো হয়েছে।

প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম বলেন, “এখানে বইয়ের দোকান করেছে আমাদের ছাত্ররা। ওরাও বসে আছে, আমরাও বসে আছি। হঠাৎ করে গোলমাল শুনি। তখন নিচে আসি। আমার মোবাইল ভেঙে গেছে। যাঁরা ভেঙেছে তাদের চিনি না। ওরা এসে বলছে বইয়ের দোকান করতে দেব না। এখন আমাদের সরকার চলছে।”

এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “আমরা কখনওই বই কিংবা বইয়ের সঙ্গে জড়িত কোন কিছুর অপমান সমর্থন করি না। যারা এ ধরনের কাজ করে তারা বিজেপির সঙ্গে সম্পৃক্ত নয় বিচারধারার সঙ্গে যুক্ত নয়। বিজেপি এই কাজ সমর্থন করে না। তবে বামেদেরকে এটাও জবাব দিতে হবে, তাদের আমলে হিন্দু চিন্তনের সঙ্গে যুক্ত বুকস্টল দেদার ভাঙা হয়েছে।”

Follow Us