Bankura Crime: বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেফতার ২
Bankura: ঘটনার তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে দুই যুবককে। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মারধোর ও জোর করে টাকা আদায়ের পাশাপাশি ধর্ষণ ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

বাঁকুড়া: বাঁকুড়ায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। তারপর বেধড়ক মারধর। এরপর জোর করে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার দুজন। ধৃতদের তোলা হল বাঁকুড়া জেলা আদালতে।
জানা গিয়েছে, বিকালে বন্ধুর সঙ্গে বাঁকুড়া শহর লাগোয়া হরিয়ালগাড়া এলাকায় বেড়াতে গিয়েছিলেন ওই মহিলা। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতীর হাতে নিগৃহীত হয়েছিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছিল কয়েক দিন আগে। সেই ঘটনায় মহিলা বাঁকুড়া সদর থানায় কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানি, ধর্ষণ, মারধর ও জোর করে টাকা আদায়ের অভিযোগ দায়ের করেন।
ঘটনার তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে দুই যুবককে। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মারধোর ও জোর করে টাকা আদায়ের পাশাপাশি ধর্ষণ ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতদের আইনজীবী আদালতে জামিনের আবেদন জানালে আদালত সেই আবেদন নামঞ্জুর করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় অপর অভিযুক্তদের খোঁজ চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্তদের আইনজীবী অভিষেক বিশ্বাস বলেন, “মারপিট থেকে শুরু করে তোলাবাজি ও ধর্ষণের অভিযোগ রয়েছে। এই সমস্ত অভিযোগ রয়েছে। তবে বিষয়টি কোর্টের বিচারাধীন। ধৃতদের বিরুদ্ধে মারধর থেকে তোলাবাজি সব ধারা দেওয়া হয়েছে।”
