AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১০০ টি অতিরিক্ত শয্যা নিয়ে করোনা সেন্টারে রূপান্তরিত হচ্ছে বারুইপুর মহকুমা হাসপাতাল, বসছে ২টি অক্সিজেন প্লান্টও

শয্যা সঙ্কট কাটাতে গোটা হাসপাতালের বিল্ডিংটিকেই করোনা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। সংযোজিত হচ্ছে নতুন ১০০ টি কোভিড শয্যা। হাসপাতালের পুরনো বিল্ডিংয়ে থাকা সাধারণ, জরুরি ও স্ত্রী বিভাগকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাশের নতুন মাল্টি স্পেশালিটি হাসপাতালের বিল্ডিংয়ে।

১০০ টি  অতিরিক্ত শয্যা নিয়ে করোনা সেন্টারে রূপান্তরিত হচ্ছে বারুইপুর মহকুমা হাসপাতাল, বসছে ২টি অক্সিজেন প্লান্টও
নিজস্ব ছবি
| Updated on: May 09, 2021 | 3:55 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: করোনাকালে শয্য়া সঙ্কট মেটাতে নয়া উদ্যোগ নিল বারুইপুর মহকুমা হাসপাতাল। ১০০ টি নতুন শয্যা-সংযোজন ঘটিয়ে মহকুমা হাসপাতালকেই রূপান্তরিত করা হল করোনা (Corona) সেন্টারে। পাশাপাশি, অক্সিজেনের ঘাটতি মেটাতে হাসপাতাল চত্বরেই বসানো হচ্ছে দুটি অক্সিজেন প্লান্ট।

বারুইপুর মহকুমা হাসপাতাল সূত্রে খবর,  করোনার দ্বিতীয় ঢেউয়ে জেলায় ক্রমশ বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে শয্যা সঙ্কট কাটাতে গোটা হাসপাতালের বিল্ডিংটিকেই করোনা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। সংযোজিত হচ্ছে নতুন ১০০ টি কোভিড শয্যা। হাসপাতালের পুরনো বিল্ডিংয়ে থাকা সাধারণ (OPD section), জরুরি (Emergency Ward) ও স্ত্রী বিভাগকে (Gyne Ward) সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাশের নতুন মাল্টি স্পেশালিটি হাসপাতালের বিল্ডিংয়ে।

পাশাপাশি অক্সিজেন সঙ্কট (Oxygen Crisis) কাটাতে পুরনো হাসপাতাল বিল্ডিংয়ের চত্বরেই বসছে দুটি অক্সিজেন প্লান্ট। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের উদ্য়োগে, এই প্লান্ট দুটিতে তৈরিতে খরচ পড়বে প্রায় ৫ কোটি টাকা। অতি সত্বর যাতে এই প্লান্ট দুটি বসানোর ব্যবস্থা করা হয়, তা খতিয়ে দেখবে স্বাস্থ্য় দফতর, এমনটাই জানিয়েছেন বারুইপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য গৌতম দাস। এর ফলে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসতে পারবেন ও চিকিৎসা পাবেন এমনটাই আশা করছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, শনিবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। এই সময়পর্বে রাজ্যে একদিনে করোনায় ১২৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: খাস নিউটাউনে বেআইনিভাবে মজুত করা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার! কলকাতা পুলিশের জালে গ্রেফতার ১

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা