AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৭০-৮০ হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন: অনুব্রত

তৃণমূলের পর পর নেতার ইস্তফা, কিন্তু সেই ঝড়ের মধ্যেই চমকপ্রদ দাবি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের।

৭০-৮০ হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন: অনুব্রত
অনুব্রত মণ্ডল, ফাইল ছবি
| Updated on: Dec 19, 2020 | 8:39 PM
Share

বীরভূম: শুভেন্দু আজ বিজেপিতে। একই দিনে গেরুয়া শিবিরে গিয়েছেন দলের আরও ৯ বিধায়ক, এক সাংসদ ও এক প্রাক্তন সাংসদ। রাজনৈতিক মহল বলছে, নেতৃত্ব তো বটেই মারাত্মক চাপে তৃণমূলের সব স্তরেই নেতা কর্মী সমর্থকরা। নির্বাচনের আগে কি মনোবল ভাঙতে শুরু করেছে তাঁদের? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের পর পর নেতার ইস্তফা, কিন্তু সেই ঝড়ের মধ্যেই চমকপ্রদ দাবি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। ৭০-৮০ হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি।

আজ মেদিনীপুরের ‘শাহি মঞ্চ’এর দিকে নজর ছিল সকলের। এদিনের মঞ্চে বিপুল যোগদান পর্ব শেষ হওয়ার পর অমিত শাহ দাবি করেন, “নির্বাচন আসতে আসতে দলে একাই থেকে যাবেন মমতাদি।” রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বাংলার বুকে দাঁড়িয়েই বড় বার্তা দিয়ে গেলেন অমিত। তবে নেত্রীর অনুগত ‘ভাই’ কেষ্টর আত্মবিশ্বাসও কিন্তু নজর এড়ায়নি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

একদিকে যখন মেদিনীপুরে চলছে বিজেপির মহাসভা, তখন দলীয় কর্মীদের মন চাঙ্গা করতে বীরভূমের দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আলোচনায় বসেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কীভাবে সাংগঠনিক ভিতকে আরও মজবুত করতে হবে, তার পাঠ পড়ান তিনি।

আরও পড়ুন: ‘খবরদারি করব না, মাতব্বরিও করব না’, শাহি মঞ্চে আশ্বস্ত করলেন শুভেন্দু

পরে শুভেন্দু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও চরম আত্মবিশ্বাস ধরা পড়ে তাঁর কথায়। বলেন, “শুভেন্দু অধিকারীর দল পরিবর্তনে বীরভূমে কোনও প্রভাব পড়বে না।” এরপরই তিনি দাবি করেন, “বীরভূম জেলায় গত চার মাসে ৭০ থেকে ৮০ হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন।” সঙ্গে চ্যালেঞ্জও ছোড়েন, “প্রয়োজনে খোঁজ নিয়ে দেখতে পারেন।” কেষ্টর এই কনফিডেন্স এখন আপাতত দলের প্রত্যেক নেতাকর্মীর মধ্যেই খোঁজ করছেন তৃণমূলের উচ্চস্তরের নেতৃত্ব, দাবি রাজনৈতিক মহলের।

Follow Us
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন