AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘ছুরি নাচিয়ে বলেছে তুই থাকলে অসুবিধা হচ্ছে, হাইকোর্টের মামলা ছাড়, নয়ত জানে মেরে দেব’

Santiniketan: এমনকী, তাঁকে রাস্তায় ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে তাঁর পিছু ধাওয়া করে বাগান বাড়ি পর্যন্ত যায় অভিযুক্ত। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড়।

Calcutta High Court: 'ছুরি নাচিয়ে বলেছে তুই থাকলে অসুবিধা হচ্ছে, হাইকোর্টের মামলা ছাড়, নয়ত জানে মেরে দেব'
আইনজীবী অনন্য রায় সরস্বতীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 07, 2025 | 7:24 PM
Share

বীরভূম: কলকাতা থেকে শান্তিনিকেতনে বেড়াতে এসে দুষ্কৃতীদের থ্রেট কালচারের মুখে কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য রায় সরস্বতী। হাইকোর্টের মামলা ছেড়ে হুমকি ওই দুষ্কৃতীর। এমনকী, তাঁকে রাস্তায় ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে তাঁর পিছু ধাওয়া করে বাগান বাড়ি পর্যন্ত যায় অভিযুক্ত। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড়। একজন আইনজীবীকেই যদি এই ভাবে হুমকি পেতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? উঠছে প্রশ্ন।

বস্তুত, এর আগে বোলপুরে ভারতীয় সেনাবাহিনীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।কোথাও বা গালাগালি দেওয়া হচ্ছে পুলিশকে। কখনও কখনও আবার শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকদেরও নানা সমস্যার মধ্যে মধ্যে পড়তে হয়। এই সবের মধ্যেই আবার আইনজীবীকে হুমকি রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ।

আইনজীবীর স্ত্রী শ্রেয়া রায় সরস্বতী বলেন, “অতীতে কখনও এমনটা হয়নি। এইবার আসার পর ক্রমাগত আমাদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকী ইলামবাজার গিয়েছি সেই সময়ও একই ঘটনা ঘটেছে। সেই কারণে খুবই ভয় লাগছে।” আইনজীবী অনন্য রায় সরস্বতী বলেন, “শান্তিনিকেতনে বাড়ি আছে। গরমের ছুটি আছে কোর্টে। সেই কারণে এখানে বেড়াতে এসেছিলাম। গত চার তারিখে একটা হুমকি পাই ইলামবাজারের কাছে। একজন এসে গাড়ির কাচে টোকা মারে। তারপর বলছে তোকে হাইকোর্টের মামলা ছাড়তে হবে। তুই এই মামলায় থাকলে আমাদের অসুবিধা হচ্ছে। সরকারের কোনও মামলায় থাকবি না। তোকে জানে মেরে দেব। এরপর ছুরি নাচিয়ে বলল, পুলিশকে কিছু বলা যাবে না। পকেটে আছে। তারপর ওরা চলে যায়। এরপর ওসি ইলামবাজারকে পুরো বিষয়টি জানাই। এরপর ৫ তারিখে আমার বাড়ির সামনে ফের আবার আসে। তারপর বলছে, কী ঠিক করলি? তুই থাকলে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে।”

Follow Us
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী