AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: ‘অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব’ ঘিরে বিতর্ক চরমে, ধুমধাম করে উদ্বোধনের পরই বাড়ল বিপত্তি

Anubrata Mondal: বিধায়কের উপস্থিতিতে এই ক্লাব উদ্বোধন হওয়ায় আরও অবাক এলাকাবাসী। বিরোধীরা বলছেন, কীভাবে বিধায়ক করলেন এই কাজ!

Anubrata Mondal: 'অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব' ঘিরে বিতর্ক চরমে, ধুমধাম করে উদ্বোধনের পরই বাড়ল বিপত্তি
অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাবImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 28, 2025 | 8:52 AM
Share

সিউড়ি: তিহাড় জেল থেকে কিছুদিন আগেই ছাড়া পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। জেলার রাজনীতিতে স্বমহিমায় ফিরেছেন তিনি। সভা করছেন, বৈঠকও করছেন দলের নেতাদের সঙ্গে। আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠন ভালভাবে গুছিয়ে নিতে চাইছেন তিনি। এরই মধ্যে ধুমধাম করে উদ্বোধন করা হল কেষ্ট মণ্ডলের ‘ফ্যান ক্লাব’। আর তারপরই শুরু হয়েছে বিতর্ক।

বীরভূমের সিউড়িতে তৈরি করা হয়েছে ‘অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব’। সোমবার সন্ধ্যায় সেই ক্লাবের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। ‘অনুব্রত মণ্ডল জিন্দাবাদ’ স্লোগান দিয়ে ক্লাবের উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা-কর্মীরাও। তবে এই ক্লাবের অবস্থান ঘিরেই তৈরি হল বিতর্ক। অভিযোগ, ফুটপাথ দখল করে ওই ক্লাব তৈরি করা হয়েছে।

সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে এই ফ্যান ক্লাব গড়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফুটপাথ খালি করার নির্দেশ দিচ্ছেন, তখন সিউড়িতে এভাবে ফুটপাথের উপর ফ্যান ক্লাব তৈরি হল কেন?

বিধায়কের উপস্থিতিতে এই ক্লাব উদ্বোধন হওয়ায় আরও অবাক এলাকাবাসী। তবে বিধায়ক বিকাশ রায়চৌধুরীর দাবি, রাস্তা থেকে তিন ফুট ছাড় রেখে, সব নিয়ম মেনে এই ফ্যান ক্লাব তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, কখনও প্রশাসন মনে করলে, এটা সরিয়ে দেওয়া হবে।

এদিকে এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। বীরভূমের বিজেপি জেলার সহ-সভাপতি দীপক দাস বলেন, “সিউড়ির বিধায়ক হয়ে কীভাবে এই কাজ করলেন সেটা আমার জানা নেই। এটা খুবই অন্যায় কাজ। সমস্ত কিছু করা হচ্ছে ভোটের দিকে তাকিয়ে।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ