AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asish Banerjee: মমতার আমলের ডেপুটি স্পিকারের রহস্যমৃত্যু, পার্টি অফিস থেকে উদ্ধার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ

Asish Banerjee death: পুলিশ সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু, তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট  হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

Asish Banerjee: মমতার আমলের ডেপুটি স্পিকারের রহস্যমৃত্যু, পার্টি অফিস থেকে উদ্ধার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ
আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 16, 2026 | 8:21 AM
Share

রামপুরহাট: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjee Death) রহস্যমৃত্যু। রামপুরহাটে (Rampurhat) বাড়ির লাগোয়া পার্টি অফিস থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।  ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তা খতিয়ে দেখছে বীরভূম জেলা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়।

বাড়ির লাগোয়া পার্টি অফিসে ঝুলন্ত দেহ উদ্ধার

বীরভূমের রামপুরহাট পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় থাকতেন প্রাক্তন মন্ত্রী। তাঁর বাড়ি লাগোয়া একটি দলীয় কার্যালয় রয়েছে। আজ সকালে সেই দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। ঘটনা সামনে আসতেই সকাল থেকে সেখানে ভিড় করেন এলাকাবাসী। তবে, জানা গিয়েছে, প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে মৃত্যু, তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট  হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়

আশিস বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট বিধানসভার পাঁচবারের বিধায়ক ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর মন্ত্রী হিসেবে একাধিক দফতরের দায়িত্ব সামলেছেন। কখনও স্কুল শিক্ষামন্ত্রী, কখনও কৃষিমন্ত্রী, আবার আয়ুষ মন্ত্রীও ছিলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর তাঁকে ডেপুটি স্পিকার নির্বাচিত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

২০২৬ সালে বিধানসভা নির্বাচনেও রামপুরহাট বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন। কিন্তু, বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তিনি।

তবে, রাজ্যে পালাবদলের পর জুন মাসেই জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্যপদও ছাড়েন তিনি।

Follow Us