AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: অসুস্থ অনুব্রত থানায় না গিয়ে কোথায় আছেন? ধরা পড়ল ক্যামেরায়

Anubrata Mondal: কিন্তু কোথায় কেষ্ট? উল্টে দেখা গেল তাঁর হয়ে থানায় গিয়েছেন আইনজীবীরা। দ্বিতীয়বার হাজিরার নোটিসও পাঠানো হয়েছে তাঁকে। তবে আজ এসডিপিও (SDPO) অফিসে হাজিরা না দিলেও তাঁকে দেখা গেল তৃণমূল পার্টি অফিসে।

Anubrata Mondal: অসুস্থ অনুব্রত থানায় না গিয়ে কোথায় আছেন? ধরা পড়ল ক্যামেরায়
অনুব্রত মণ্ডল, তৃণমূল নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 31, 2025 | 4:35 PM
Share

বীরভূম: সময় ছিল সকাল এগারোটা। থানায় হাজিরা দিতে হত তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। কিন্তু তিনি অসুস্থ। আর অসুস্থতার কারণ দর্শিয়ে থানায় যাননি তিনি। উল্টে পাঠিয়ে দিয়েছেন সাত জন আইনজীবীকে। কিন্তু সেই অসুস্থ কেষ্ট মণ্ডল এখন কোথায়?

বস্তুত, বীরভূমের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ অফিসারকে হেনস্থার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, নোংরা-কদর্য-অশ্রাব্য ভাষায় তাঁকে গালিগালাজ করার অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেটি আবার পোস্ট করেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর দলের নির্দেশে চিঠি দিয়ে ক্ষমা চান অনুব্রত।অফিসারকে কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে যৌন হেনস্থা, সরকারি কর্মীকে হুমকির মামলা রুজু করা হয়েছে। কেষ্টর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বেশির জামিন-অযোগ্য। পুলিশ সুপার আরও জানিয়েছেন, যতটা কড়া আইনি পদক্ষেপ করা যায়, তা করা হবে। এরপরই অনুব্রতকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু কোথায় কেষ্ট? উল্টে দেখা গেল তাঁর হয়ে থানায় গিয়েছেন আইনজীবীরা। দ্বিতীয়বার হাজিরার নোটিসও পাঠানো হয়েছে তাঁকে। তবে আজ এসডিপিও (SDPO) অফিসে হাজিরা না দিলেও তাঁকে দেখা গেল তৃণমূল পার্টি অফিসে। অন্যান্য দিন যেভাবে তিনি বোলপুরের পার্টি অফিসে যেতেন, সেই একই রুটিনে তিনি হাজির হলেন পার্টি অফিসে। এ দিন, তিনটে বেজে পঞ্চাশ নাগাদ বাড়ি থেকে বের হন। তারপর হাজির হন পার্টি অফিসে। এই পার্টি অফিস থেকেই খানিক দূরেই বোলপুর থানা। অদ্ভুত ভাবে অসুস্থতা দেখিয়ে তিনি থানায় হাজিরা না দিলেও, চলে গেলেন পার্টি অফিসে। এখান থেকেই তাঁর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও, সবটাই ডাক্তারি পরীক্ষা-নীরিক্ষার বিষয়।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ