AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Satabdi Roy: কেষ্টর সঙ্গে একমঞ্চে কেন থাকছেন না শতাব্দী? অবশেষে মুখ খুললেন সাংসদ

Satabdi Roy: বস্তুত, জেল থেকে ফেরার খবর যখন শতাব্দীর কাছে প্রথম পৌঁছেছিল সেই সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল, "ভাল খুব ভাল। যে কর্মীদের সঙ্গে ওঁর সম্পর্ক ভাল তাঁরা খুশি।" সেই দিন থেকে রাজনীতির অলিগলিতে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যাঁদের সঙ্গে সম্পর্ক ভাল শুধু কি তাঁরাই খুশি?

Satabdi Roy: কেষ্টর সঙ্গে একমঞ্চে কেন থাকছেন না শতাব্দী? অবশেষে মুখ খুললেন সাংসদ
অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায় Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 17, 2024 | 3:05 PM
Share

বীরভূম: গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছিলেন, ‘কেষ্টদার সঙ্গে দেখা করে আসব…।’ কিন্তু তা কেষ্ট ফিরলেও দেখা হয়নি দু’জনের। তবে কি অনুব্রতর ফেরায় ‘না খুশ’ শতাব্দী। রবিবার রামপুরহাটে দলীয় একটি সভা থেকে সে প্রসঙ্গই তোলেন তৃণমূল সাংসদ। জানালেন, এখনও কেন দেখা করেননি কেষ্টর সঙ্গে।

বস্তুত, জেল থেকে ফেরার খবর যখন শতাব্দীর কাছে প্রথম পৌঁছেছিল সেই সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল, “ভাল খুব ভাল। যে কর্মীদের সঙ্গে ওঁর সম্পর্ক ভাল তাঁরা খুশি।” সেই দিন থেকে রাজনীতির অলিগলিতে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যাঁদের সঙ্গে সম্পর্ক ভাল শুধু কি তাঁরাই খুশি? এরপর কেষ্ট ফিরে এসে জেলায় একাধিক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান করেছেন। কিন্তু তাঁর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে দেখা যানি শতাব্দী বা কাজল কাউকেই। কেন?

শনিবার শতাব্দী উত্তর দিলেন সেই প্রশ্নেরই। বললেন, “হ্যাঁ দেখা হয়নি। ওঁর সঙ্গে মিটিং হয়নি। আজ যদি আসতেন তখন দেখা হত।” বস্তুত, এ দিন কোর কমিটির বৈঠক নিয়েও মুখ খোলেন শতাব্দী। বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর দল চলে। এর উপরে কিছু বলার নেই। আমি শুনেছি অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হয়েছেন। ছ’জন ছিল সাত জন হয়েছেন। চেয়ার পার্সন হলে আমরা জানতে পারব।”

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়