AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mid-day meal: মিড ডে মিলের টাকা ‘খেয়েছেন’ খোদ প্রধান শিক্ষক, আটকে রেখে বিক্ষোভ রাঁধুনিদের

Mid-day meal: রান্নার মহিলাদের অভিযোগ, করোনাকালীন সময়ে স্কুলে রান্না হচ্ছিল না। সেই সময় সরকার থেকে প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীকে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু, তার কিছুই তাঁরা পাননি। সেই টাকা পুরোটাই নিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক।

Mid-day meal: মিড ডে মিলের টাকা ‘খেয়েছেন’ খোদ প্রধান শিক্ষক, আটকে রেখে বিক্ষোভ রাঁধুনিদের
ব্যাপক উত্তেজনা স্কুলে Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jan 02, 2024 | 10:25 PM
Share

দিনহাটা: মিড ডে মিলের টাকা আত্মসাৎ করেছেন খোদ স্কুলের প্রধান শিক্ষক। রান্নার রাঁধুনিদের প্রাপ্য প্রায় ৯৬ হাজার টাকা নিজের পরিচিত সেলফ হেল্প গ্রুপের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন। বড়সড় অভিযোগ দিনহাটা ১ নং ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাধানগর বিদ্যামন্দির আর আর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মানবেন্দ্র দেবনাথের  বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযুক্ত শিক্ষককে স্কুলে আটকে রেখে দীর্ঘ সময় বিক্ষোভ দেখালেন রান্নার কাজে যুক্ত মহিলারা। 

রান্নার মহিলাদের অভিযোগ, করোনাকালীন সময়ে স্কুলে রান্না হচ্ছিল না। সেই সময় সরকার থেকে প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীকে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু, তার কিছুই তাঁরা পাননি। সেই টাকা পুরোটাই নিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক। তাঁদের আরও অভিযোগ, টাকা চাইলেই নানা অজুহাত দিয়ে এসেছেন অভিযুক্ত শিক্ষক। কিন্তু কানা-কড়িও দেননি তাঁদের। উল্টে সেই ৯৬ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁর পরিচিত একটি সেলফ হেলপ গ্রুপের অ্য়াকাউন্টে। প্রতিবাদীদের দাবি, এ নিয়ে আজ তাঁরা কথা বলতে এসেছিলেন। কিন্তু, তাঁদের পাত্তা দিতে চাননি অভিযুক্ত শিক্ষক। বাধ্য হয়েই তাঁরা প্রতিবাদের রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছেন। 

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আর আর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মানবেন্দ্র দেবনাথ। তাঁর দাবি, কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। টাকা তছরুপের প্রমাণ দিতে পারলে তিনি সব টাকা ফেরত দিয়ে দেবেন। একইসঙ্গে তিনি উল্টে আবার প্রতিবাদী মহিলাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?