AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Bandh: বনধের শুরুতেই উত্তেজনা, কোচবিহারে আটক ২ বিজেপি বিধায়ক, টেনে হিঁচড়ে তোলা হল গাড়িতে

12 hour Strike: আটক করা হয় তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় ও কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে-কে । বিজেপির কর্মী-সমর্থকদের টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে।

BJP Bandh: বনধের শুরুতেই উত্তেজনা, কোচবিহারে আটক ২ বিজেপি বিধায়ক, টেনে হিঁচড়ে তোলা হল গাড়িতে
আটক করা হল বিজেপি বিধায়ককে।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 28, 2024 | 6:37 AM
Share

কোচবিহার: বনধের শুরুতেই অশান্তি। কোচবিহারে বনধ পালন করতে গিয়ে আটক দুই বিজেপি বিধায়ক। তাদের জোর করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। উত্তপ্ত পরিস্থিতি। এলাকায় মোতায়েন বিশাল সংখ্যক পুলিশ। যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

নবান্ন অভিযানে ছাত্রদের উপরে পুলিশি অত্যাচারের অভিযোগ এনেই আজ, বুধবার ১২ ঘণ্টা ডাক দিয়েছে বিজেপি। ভোর ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধ পালন করা হবে বলেই জানিয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ দিন সকালে কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের নতুন বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ অবস্থানে বসে বিজেপি কর্মী-সমর্থকরা। বাসের সামনে বসে পড়ে স্লোগান দিতে থাকেন তাঁরা।

এরপরই ময়দানে নামে পুলিশ। আটক করা হয় তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় ও কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে-কে । বিজেপির কর্মী-সমর্থকদের টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে।

বনধে সামিল আরেক বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, “অত্যাচারী মমতা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে, তারপরও গদি ছাড়ছেন না। আমরা শান্তিপূর্ণভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রতিবাদ চালিয়ে যাব।”

Follow Us
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?
পরপর মামলায় নাম জড়াচ্ছে অভিষেকের! বড় বিপদে তিনি?
পরপর মামলায় নাম জড়াচ্ছে অভিষেকের! বড় বিপদে তিনি?
অভিষেক সন্তানের মতো, ভুল স্বীকার করলে সব মাফ: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
অভিষেক সন্তানের মতো, ভুল স্বীকার করলে সব মাফ: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদনের বাড়ি-ফ্ল্যাটে ইডির হানা
পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদনের বাড়ি-ফ্ল্যাটে ইডির হানা