AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dinhata: পঞ্চমীর রাতে ফের গীতালদহে শুটআউট, গোষ্ঠীদ্বন্দ্বে নিহত ২ তৃণমূল কর্মী

কোচবিহার: তৃণমূলের (TMC)গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, বোমা। ঘটনায় মৃত্যু হয়েছে দুই তৃণমূল কর্মীর। পঞ্চমীর রাতে উত্তপ্ত দিনহাটার (Dinhata) গীতালদহ। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অসন্তোষের জেরেই এই ঘটনা বলে সূত্রে জানা যাচ্ছে। রবিবার সন্ধ্যায় গীতালদহ ২ নং ব্লকের মরা কুঠি এলাকায় ব্রিজের কাছে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। শুরু হয় সংঘর্ষ। সিতাই বিধানসভা এলাকায় বিধায়ক জগদীশচন্দ্র বর্মা […]

Dinhata: পঞ্চমীর রাতে ফের গীতালদহে শুটআউট, গোষ্ঠীদ্বন্দ্বে নিহত ২ তৃণমূল কর্মী
দিনহাটায় শুটআউট (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Oct 11, 2021 | 7:14 AM
Share

কোচবিহার: তৃণমূলের (TMC)গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, বোমা। ঘটনায় মৃত্যু হয়েছে দুই তৃণমূল কর্মীর। পঞ্চমীর রাতে উত্তপ্ত দিনহাটার (Dinhata) গীতালদহ। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অসন্তোষের জেরেই এই ঘটনা বলে সূত্রে জানা যাচ্ছে।

রবিবার সন্ধ্যায় গীতালদহ ২ নং ব্লকের মরা কুঠি এলাকায় ব্রিজের কাছে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। শুরু হয় সংঘর্ষ। সিতাই বিধানসভা এলাকায় বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও বর্ষীয়ান নেতা আবু আল আজাদের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এদিন ভোরাম উপস্থিত ব্রিজের কাছে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল শুরু হয। চলে গুলি।

ধারালো অস্ত্র নিয়ে চলে উন্মত্ত দাপাদাপি। ধারাল অস্ত্র দিয়েই একে অপরেরং ওপর হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে পুলিশ এবং বিএসএফ জওয়ানরা দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় মোজাফফর হোসেন নাম এক তৃণমূল কর্মীর । ওপর আহত আব্দুল মান্নানকে চিকিৎসার জন্য পাঠানো হয় কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁর আঘাত গুরুতর হওয়ায় কোচবিহার যাওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে।

শাসকদলের গোষ্ঠী সংঘর্ষের জেরে রাতেও উত্তপ্ত ছিল ভারত বাংলাদেশ সীমান্তের গীতালদহ । রাতভর ধরপাকড় চালিয়েছে পুলিশ । ইতিমধ্যেই ১১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে । সোমবার মৃত দুই ব্যাক্তির দেহের ময়নাতদন্ত হবে ।

এ প্রসঙ্গে সিতাইয়ের তৃণমূল নেতা বিধায়ক ঘনিষ্ঠ জগদীশ বর্মা বসুনিয়ার ঘনিষ্ঠ নুর আলম বলেন, “রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জের। যারা তৃণমূলকে জয়যুক্ত করেছে, তাদের ওপর যারা বিজেপির দালালি করেছে তারা আঘাত করেছে। যারা এমএলএ-এর লোক রয়েছে, তাদের প্রাণের মারার চেষ্টা করেছে।”

অন্যদিকে, অন্যদিকে, দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি সঞ্জয় বর্মন বলেন, “না, এখানে গোষ্ঠীকোন্দলের কোনও ব্যাপার নেই। আমি যতটুকু জানি, এটা ওদের পারিবারিক বিবাদ।”

প্রসঙ্গত, সেপ্টেম্বরেই উত্তপ্ত হয়ে ওঠে গীতালদহ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, সেই দ্বন্দ্বকে কেন্দ্র করেও গুলি চলে। ঘটনায় আহত হয়েছিলেন ২জন। এক আহতের নাম আবুল জলিলি মিঞা। তৃণমূলের দলীয় সূত্রে খবর, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও তৃণমূল নেতা আবু আল আজাদ গোষ্ঠীর লড়াই দীর্ঘদিন থেকেই। সেই বিবাদ থেকেই এই সংঘর্ষ চরম আকার নেয়। সেখানেই গুলি চলে বলে অভিযোগ। আজাদ ঘনিষ্ঠ নামে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন।

সেপ্টেম্বরেই গীতালদহে গুলিকাণ্ডে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা মফজুর রহমানকে। দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বর থেকে মফজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মফজুর সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার ঘনিষ্ঠ ছিলেন। এলাকার প্রাক্তন জেলা সভাপতি প্রাথপ্রতিম রায়ের সঙ্গে সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া গোষ্ঠীর সংঘাত ছিল। গুলিকাণ্ডে মফজুর রহমান ছাড়াও আব্দুল জলিল-সহ আরও কয়েকজন গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Red Road: পঞ্চমীর সন্ধ্যায় শহরে চলল ‘গুলি’, আতঙ্ক-উদ্বেগ উৎসবমুখর কলকাতায়

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের