AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooch Behar: জঙ্গল লাগোয়া জমিতে হোম স্টে-র নাম করে রিসর্টের ব্যবসা, ভিতরে অবৈধ কাজ! আর কতদিন? প্রশ্ন স্থানীয়দের

Cooch Behar: যেহেতু আদিবাসীদের জমি বিক্রি করা যায় না তাই আদিবাসীদের সঙ্গে লিজ এগ্রিমেন্ট করে তাকে ব্যবসায় অন্তর্ভুক্ত করে নিয়ে বকলমে চলছে এই ‘অবৈধ’ করবার। বিরোধীদের অভিযোগ, সবটাই চলছে প্রশাসনের একাংশের প্রত্যক্ষ মদতে।

Cooch Behar: জঙ্গল লাগোয়া জমিতে হোম স্টে-র নাম করে রিসর্টের ব্যবসা, ভিতরে অবৈধ কাজ! আর কতদিন? প্রশ্ন স্থানীয়দের
প্রতীকী ছবি Image Credit: Meta AI
| Edited By: | Updated on: Jan 24, 2025 | 12:00 AM
Share

কোচবিহার: জঙ্গল লাগোয়া এলাকায় রমরমিয়ে গজিয়ে উঠছে রিসর্ট, বহুতল, রিসর্ট। হোমস্টের নাম ভাঙিয়ে বহিরাগতদের লোকেরা গড়ে তুলছেন সেই সব রিসর্ট। প্রশাসনের নাকের ডগায় কীভাবে হচ্ছে ‘বেআইনি’ কাজ? উঠছে প্রশ্ন। এই নিয়ে আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মুখ্যমন্ত্রীর নির্দেশ এসব বিল্ডিংয়ের প্ল্যান যেন পঞ্চায়েত থেকে দেওয়া না হয়। সঙ্গে তিনি আরও বলেন, আদিবাসীদের জমি কোনওভাবেই নেওয়া যাবে না। 

ইতিমধ্যেই একাধিক রিসর্টের হাদিশ মিলেছে চিলাপাতা জঙ্গল সংলগ্ন এলাকায়। একেরপর এক বড় বড় রিসর্ট গড়ে উঠেছে। জঙ্গল লাগোয়া এলাকায় হোম স্টে করার অনুমতি দিয়েছিল সরকার। স্থানীয় মানুষদের কর্মসংস্থানের জন্যেই সরকারের এই পদক্ষেপ। অভিযোগ, এখন হোম স্টে-র নাম দিয়ে চলছে রিসর্টের ব্যবসা। হিসাব মতো চিলাপাতায় স্থানীয়দের জন্যেই হোম স্টে করার অনুমতি থাকলেও এলাকার বাইরের লোকেরা জমি কিনে বানিয়ে ফেলেছেন বিরাট বিরাট রিসর্ট। অভিযোগের এখানেই অন্ত নেই।

সূত্রের খবর, যেহেতু আদিবাসীদের জমি বিক্রি করা যায় না তাই আদিবাসীদের সঙ্গে লিজ এগ্রিমেন্ট করে তাকে ব্যবসায় অন্তর্ভুক্ত করে নিয়ে বকলমে চলছে এই ‘অবৈধ’ করবার। বিরোধীদের অভিযোগ, সবটাই চলছে প্রশাসনের একাংশের প্রত্যক্ষ মদতে। অভিযোগ অনেক রিসর্টই আবার নানা ধরনের ‘অবৈধ’ কাজও হয়। যা নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সকলেই বলছেন, অবস্থার পরিবর্তন চাই। বিষয়টা দেখুক প্রশাসন। 

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো