AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coochbehar: দেখে মনে হয় কিছুই জানে না! তলে-তলে এই ছক কষছিল এরা?

Coochbehar: জানা গিয়েছে, বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ওই দুই রোহিঙ্গা। তারপর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন মোহাম্মদ রেডওয়ান (২৪) ও ফরমিনা আক্তার (২৭)।

Coochbehar: দেখে মনে হয় কিছুই জানে না! তলে-তলে এই ছক কষছিল এরা?
মোহাম্মদ রেডওয়ান, ফরমিনা আক্তারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 09, 2025 | 3:24 PM
Share

কুচলিবাড়ি: এ দেশে এসেছিল। তারপর এখানে থেকে আবার নেপালে পালানোর ছক কষেছিল। কিন্তু তার আগেই যত গণ্ডগোল। একদম সীমান্ত থেকে দুই রোহিঙ্গাকে পাকড়াও কর পুলিশ।

জানা গিয়েছে, বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ওই দুই রোহিঙ্গা। তারপর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন মোহাম্মদ রেডওয়ান (২৪) ও ফরমিনা আক্তার (২৭)। দু’জনে স্বামী-স্ত্রী বলে দাবি দুজনের।

পুলিশ সূত্রে খবর, সীমান্ত টপকে ধাপড়া বাজার থেকে গাড়ি ধরে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। সেই সময় পুলিশ তাঁদের গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বলে রবিবার দুপুর ১টা নাগাদ জানিয়েছেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই।

অভিযুক্ত রেডওয়ান বলেন, “আমার বাড়ি কক্সবাজার। আমরা ভারতে এসেছিলাম নেপালে যাওয়ার জন্য। সেখানে আমার আত্মীয় আছে। চল্লিশ হাজার বাংলাদেশি টাকার বিনিময়ে এক দালাল আমাদের সীমান্ত পেরতে সাহায্য করেছে। পাঁচ-ছ’বছর আগে মায়ানমার থেকে আসার সময় গুলি লেগেছে।” মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, “কুচলিবাড়ি থানার পুলিশ আজ দু’জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পরে সব নথিপত্র বিচার করে দেখা যায় মায়ানমারের নাগরিক।”

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা