AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coochbehar Dakshin Election Results 2026 LIVE: কোচবিহার দক্ষিণে জয়ী বিজেপি!

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ইতিহাস বলছে দীর্ঘদিন বামেদের আধিপত্য ছিল। বিশেষ করে ফরওয়ার্ড ব্লক এই কেন্দ্রে বহুবার জয়ী হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমীকরণ বদলেছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে।

Coochbehar Dakshin Election Results 2026 LIVE: কোচবিহার দক্ষিণে জয়ী বিজেপি!
কোচবিহার দক্ষিণImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 05, 2026 | 8:16 AM
Share

এই মুহূর্তে কী কোচবিহার দক্ষিণের ফল …

রাত ৮টা : ২৩২৮৪ ভোটে জয়ী বিজেপি প্রার্থী ভোটে জয়ী বিজেপি প্রার্থী ।

বিকেল তিনটে : নবম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস। ৬১২৬ ব্যবধানে এগিয়ে বিজেপি। 

দুপুর পৌনে একটা : তৃতীয় রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস। ৪২৫৩ ব্যবধানে এগিয়ে বিজেপি। 

কোচবিহার : বছরের পর বছর ধরে রাজবংশীদের ইতিহাস বহন করে চলেছে কোচবিহার জেলা। সেক্ষেত্রে কোচবিহারের রাজনীতিতে রাজবংশী সম্প্রদায়ের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জেলারই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল কোচবিহার দক্ষিণ। এই বিধানসভা কেন্দ্রটি কোচবিহার লোকসভার অন্তর্গত। ১৯৬৬ সালে তৈরি হয় কোচবিহার উত্তর, দক্ষিণ ও পশ্চিম। তবে, রাজ্যে পালাবাদলের পর তিনটি কেন্দ্র ভেঙে দু’টি বিধানসভা কেন্দ্র হয়। কোচবিহার উত্তর ও পশ্চিম। তবে পরে তাও ভেঙে গড়ে তোলা হয় কোচবিহার উত্তর ও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র।

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ইতিহাস বলছে দীর্ঘদিন বামেদের আধিপত্য ছিল। বিশেষ করে ফরওয়ার্ড ব্লক এই কেন্দ্রে বহুবার জয়ী হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমীকরণ বদলেছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। ১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত এই কেন্দ্র থেকে জয়ী হন ফরোয়ার্ড ব্লকের প্রার্থীরা। তবে, ২০১৬ সালে পালাবদল ঘটে। তৃণমূল থেকে এই কেন্দ্রে জয়লাভ করেন মিহির গোস্বামী। যদিও ২০২০ সালে তিনি বিজেপিতে যোগ দেন। ওই কেন্দ্রে ফের রাজনৈতিক সমীকরণ বদলায় ২০২১ সালে। এই কেন্দ্রে তৃণমূলের অভিজিত দে ভৌমিককে পরাজিত করে জয়ী হন বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে। প্রায় ৯৬ হাজারের বেশি ভোট পেয়েছিলেন তিনি।

২০২৬ সালের নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক নিখিল রঞ্জন দে-কেই। তৃণমূল ফের প্রার্থী করেছে অভিজিত দে ভৌমিককেই।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?