AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: ‘তৃণমূল বলছে সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, ওনাকে বলুন’, অভিযোগ এলাকাবাসীর

Balurghat: বালুরঘাট পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি-সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা এমন অভিযোগ তুলছেন। পুরসভার পরিষেবা না পেয়ে সোমবার বিকালে বালুরঘাট মহকুমা শাসকের দ্বারস্থ হন তাঁরা। এই ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না।"

Balurghat: 'তৃণমূল বলছে সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, ওনাকে বলুন', অভিযোগ এলাকাবাসীর
২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পরিষেবা নিয়ে অভিযোগ তুলছেন। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 23, 2024 | 5:36 AM
Share

বালুরঘাট: পর পর দু’বার বিজেপিই জিতেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে। এবারও সুকান্ত মজুমদারই সাংসদ হয়েছেন এই কেন্দ্র থেকে। আর বিজেপি জেতার পর সাংঘাতিক অভিযোগ বালুরঘাট পুরএলাকায়। পুরসভার ২৫টি ওয়ার্ড মিলিয়ে প্রায় ২৫ হাজার ভোটে লিড পেয়েছে বিজেপি। এরমধ্যে অভিযোগ, বিজেপি লিড পাওয়ার পর ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কোনও নাগরিক পরিষেবাই পাচ্ছেন না।

বালুরঘাট পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি-সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা এমন অভিযোগ তুলছেন। পুরসভার পরিষেবা না পেয়ে সোমবার বিকালে বালুরঘাট মহকুমা শাসকের দ্বারস্থ হন তাঁরা। এই ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। এলাকার রাস্তাগুলি জঞ্জালে ভরা। বর্ষাকালে রাস্তায় ভেসে উঠছে নোংরা। পা ফেলতে গা গুলিয়ে উঠছে। একইসঙ্গে অভিযোগ, সন্ধ্যা হলে অর্ধেক আলো জ্বলে না। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ তাঁদের। এমনও কেউ কেউ বলছেন, তৃণমূলের লোকেরা বলছেন, সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, অভিযোগও তাঁকেই করুন।

তবে বালুরঘাট পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ইনচার্জ মুনমুন কর জানান, পুরসভার তরফে নিয়মিত নোংরা পরিষ্কার করা হয়। এই অভিযোগ ভিত্তিহীন। মুনমুন কর বলেন, “এর আগেও একটা অভিযোগ শুনেছি। তবে বালুরঘাট পুরসভা অন্যান্য পুরসভার থেকে অনেক ভাল পরিষেবা। বিচ্ছিন্ন দু’ একটা ঘটনা ঘটতে পারে। আমার মনে হয় বিরোধীদের চক্রান্ত এটা।” আর কথায় কথায় সুকান্ত মজুমদারকে জানানোর যে কথা বলা হয় বলে অভিযোগ, সে প্রসঙ্গে চেয়ারম্যান ইনচার্জের বক্তব্য, “কাউন্সিলর কী বলেছেন সেটা উনিই ভাল বলতে পারবেন। তবে আমার মনে হয় না আমাদের কোনও কাউন্সিলর এমন কথা বলবেন। আমাদের সকল কাউন্সিলরই খুব ভাল পরিষেবা দেন।”

Follow Us
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?