AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: ‘আমার দলে প্রচুর গুপ্ত শত্রু… চাইলে বিজেপিকেও ভোট দিন’, তৃণমূল প্রার্থীর নামে লিফলেট ঘিরে বিতর্ক

TMC: ভোটের সকালে এমন একটি লিফলেট ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে। রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় এই ঘটনায়। বিতর্কিত এই লিফলেটের খবর পেয়ে তাজ্জব হয়ে গিয়েছে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রও। কী বলছেন তিনি?

Balurghat: 'আমার দলে প্রচুর গুপ্ত শত্রু... চাইলে বিজেপিকেও ভোট দিন', তৃণমূল প্রার্থীর নামে লিফলেট ঘিরে বিতর্ক
বিপ্লব মিত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 26, 2024 | 12:02 PM
Share

বালুরঘাট: দ্বিতীয় দফার ভোট শুরু হতে না হতেই এবার লিফলেট ঘিরে বিতর্ক। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের ছবি-সহ লিফলেট ছড়িয়েছে বালুরঘাটের বেশ কিছু অঞ্চলে। বিতর্কিত ওই লিফলেটে লেখা, ‘ নমস্কার, আমি বিপ্লব মিত্র… লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও ইচ্ছেই আমার ছিল না।’ সেখানে আরও লেখা আছে, দলের ভিতরেই ‘প্রচুর গুপ্ত শত্রুর’ কথা, যাঁরা নাকি তাঁকে ‘হারানোর চক্রান্ত’ চালাচ্ছে বলে দাবি করা হচ্ছে। বিতর্কিত ওই লিফলেটে আবেদন জানানো হয়েছে, ‘আপনারা চাইলে বিজেপিকেও ভোট দিতে পারেন…’

ভোটের সকালে এমন একটি লিফলেট ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে। রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় এই ঘটনায়। বিতর্কিত এই লিফলেটের খবর পেয়ে তাজ্জব হয়ে গিয়েছে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রও। বর্ষীয়ান তৃণমূল নেতার কথায়, ‘আমি আশ্চর্য হয়ে গেলাম এই ঘটনায়।’ তৃণমূল প্রার্থীর সন্দেহ, বিজেপির থেকেই কেউ এই কাণ্ড ঘটিয়েছে। বললেন, ‘বিজেপি প্রার্থীর নজরে বিষয়টি এলে, সঙ্গে সঙ্গে এর নিন্দা করে বিবৃতি দেওয়া উচিত।’ বিপ্লব মিত্রর দাবি, এই বিতর্কিত লিফলেট থেকে বিজেপির ফায়দা হচ্ছে। তারা তো কথায় কথায় সিবিআইয়ের কথা বলেন, এবার এটা সিবিআই-কে দিয়ে তদন্ত করে দেখুক।

উল্লেখ্য, তৃণমূল প্রার্থীর নামে এমন একটি বিতর্কিত লিফলেট ছড়ানোর খবর চাউর হওয়ার কিছুক্ষণের মধ্যেই অপর একটি লিফলেটও ছড়িয়ে পড়তে দেখা যায়। দ্বিতীয় বিতর্কিত লিফলেটটি আবার বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নামে। বিপ্লব মিত্রের সন্দেহ, প্রথম লিফলেটটি যে ড্রাফ্ট করেছেন, দ্বিতীয়টিও একই ব্যক্তি ড্রাফ্ট করেছেন। এমন ঘটনা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে অতীতে কখনও দেখেননি বলেও দাবি তৃণমূল প্রার্থীর।

Follow Us
ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন মোদী
ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন মোদী
'আমি দায়িত্ব নিয়ে বলছি...', কী বললেন সজল?
'আমি দায়িত্ব নিয়ে বলছি...', কী বললেন সজল?
'মোদী বড় বড় কথা বলছেন...', কেন বললেন সায়নী
'মোদী বড় বড় কথা বলছেন...', কেন বললেন সায়নী
'কাদের জন্য বর্ডার খোলা?' ব্রিগেডে প্রশ্ন নিশীথের
'কাদের জন্য বর্ডার খোলা?' ব্রিগেডে প্রশ্ন নিশীথের
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক