AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Leader Abhishek Banerjee: বাসের মধ্যে নাকি অভিষেক পিএ, শুনেই বিজেপি কর্মীরা থামালেন বাস! তারপর যা দেখলেন…

Abhishek Banerjee's PA Sumit Roy: পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এমনকি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গঙ্গারামপুর থানার আইসি। পুলিশ বাসে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাই করে। তাতেই সামনে আসে আসল সত্যি।

TMC Leader Abhishek Banerjee: বাসের মধ্যে নাকি অভিষেক পিএ, শুনেই বিজেপি কর্মীরা থামালেন বাস! তারপর যা দেখলেন…
প্রতীকী ছবি Image Credit: ChatGPT
| Edited By: | Updated on: Jul 02, 2026 | 11:28 PM
Share

গঙ্গারামপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায় দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বাসে করে অন্যত্র পালিয়ে যাচ্ছেন! এমন খবর চাউর হওয়ায় বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়াল গঙ্গারামপুর পুরসভার চৌপতি এলাকায়। বিষয়টি জানতে পেরেই স্থানীয় বিজেপি নেতৃত্ব কলকাতাগামী ওই বাসকে আটকে দেয় গঙ্গারামপুরে। তবে বাস উঠতেই অন্য ছবি। দেখা যায় অভিষেকের আপ্ত সহায়ক নয়, অভিষেকের সিকিউরিটি। এদিকে হঠাৎ করে বাসে পুলিশ ও সাধারণ মানুষ উঠে পড়ায় অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এমনকি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গঙ্গারামপুর থানার আইসি। পুলিশ বাসে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাই করে। পরে পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত নন। তাঁর নাম শরিফুল আলম। তিনি একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে কর্মরত পুলিশ কর্মী ছিলেন। পরবর্তীকালে রাজনৈতিক পালাবদলের পর বর্তমানে তিনি দক্ষিণ দিনাজপুর জেলায় আইবি অফিসে কর্মরত রয়েছেন। পরে পুলিশ বাসটি ছেড়ে দেয়। পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এ বিষয়ে গঙ্গারামপুর টাউন বিজেপির সভাপতি বৃন্দাবন ঘোষ বলেন, গঙ্গারামপুরে সন্দেহের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকারী সুমিত রায় বলে মনে করে একটি গাড়ি আটকায় সাধারণ মানুষ। আমরা জানতে পেরে পুলিশ প্রশাসনকে খবরই দিই। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলে। উনি পলাতক সুমিত রায় নন। ভুল বোঝাবুঝি দূর হওয়ার পর পুলিশ গাড়িটি ছেড়ে দেয়।

Follow Us