AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: লাল-লাল খাসির মাংসের সঙ্গে গরম ভাত, রাত ১০টায় DI অফিসের ভিতরে সবে জমিয়ে বসেছিল পিকনিক, একটা ঘটনা…মাঝপথেই ফেলে পালালেন কর্মীরা

বিষয়টি জানতে পেরে রাতে সেখানে যান এবিআরএসএম সংগঠনের কয়েকজন শিক্ষক। তাঁদের দাবি, তাঁরা অফিসে গিয়ে প্রতিবাদ করতেই পিকনিকে থাকা কর্মীরা সেখান থেকে চলে যান। রান্না করা মাংস, গ্যাস ওভেন, কড়াই সহ বিভিন্ন জিনিসও ফেলে রেখে যাওয়া হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।

Balurghat: লাল-লাল খাসির মাংসের সঙ্গে গরম ভাত, রাত ১০টায় DI অফিসের ভিতরে সবে জমিয়ে বসেছিল পিকনিক, একটা ঘটনা...মাঝপথেই ফেলে পালালেন কর্মীরা
ডিআই অফিসেই মাংসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 17, 2026 | 10:07 AM
Share

বালুরঘাট: গ্যাস জ্বলছে, পাঁঠার মাংসও তৈরি। সঙ্গে আছে গরম ভাত আর লেবু। এক কথায় পুরো পিকনিকের আয়োজন। কিন্তু সেটা নিয়ে বিতর্ক নয়। সমস্যা তৈরি হল তখন, সরকারি অফিস তাও আবার ডিআই (DI) অফিসে রাত ১০টার সময় চলছিল পিকনিক। অন্তত তেমনই অভিযোগ। শুধু তাই নয়, শিক্ষকদের নানা গুরুত্বপূর্ণ নথি পাশেই অফিসের ভিতরেই গ্যাস জ্বালিয়ে খাসির মাংস রান্না করা হচ্ছিল বলে দাবি। শুধু মাংস নয়, সেখানে নেশার আসর বসানোর চেষ্টাও করা হচ্ছিল বলে অভিযোগ। বুধবার রাতে বালুরঘাটে জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শক (মাধ্যমিক) অফিসে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ’ এর সদস্যরা। তাঁরা যেতেই ডিআই অফিসে পিকনিক করা সরকারি কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর দেওয়া হয় পুলিশকে। এরপর বালুরঘাট থানার পুলিশ আসে ঘটনাস্থলে। এনিয়ে এবিআরএসএম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন। ঘটনার পর শিক্ষকরা ফোনে ডিআইকে বিষয়টি জানান।

অভিযোগ, বুধবার রাতে ডিআই অফিসের ভিতরে কয়েকজন কর্মী পিকনিকের আয়োজন করেন। অফিসের আলমারি ও গুরুত্বপূর্ণ ফাইলের কাছেই গ্যাস ওভেন জ্বালিয়ে রান্না করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে রাতে সেখানে যান এবিআরএসএম সংগঠনের কয়েকজন শিক্ষক। তাঁদের দাবি, তাঁরা অফিসে গিয়ে প্রতিবাদ করতেই পিকনিকে থাকা কর্মীরা সেখান থেকে চলে যান। রান্না করা মাংস, গ্যাস ওভেন, কড়াই সহ বিভিন্ন জিনিসও ফেলে রেখে যাওয়া হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।

শিক্ষকদের অভিযোগ, গুরুত্বপূর্ণ সরকারি নথির পাশে গ্যাস জ্বালিয়ে রান্না করায় আগুন লাগার আশঙ্কা ছিল। পাশাপাশি, পিকনিকের সময় আরও কিছু অনৈতিক কাজ চলছিল বলেও অভিযোগ করা হয়েছে। ওই আয়োজনে ডিআই অফিসের এক আধিকারিক উপস্থিত ছিলেন বলেও দাবি করেছেন শিক্ষক সংগঠনের সদস্যরা।

শিক্ষকদের দাবি, ঘটনাস্থল থেকে রান্না করা মাংস, গ্যাস সিলিন্ডার, ওভেন, কড়াই সহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। এই ঘটনায় সরকারি অফিসের ভিতরে রাতে এমন আয়োজন কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সরকারি নথির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষকরা। ঘটনার বিষয়ে ডিআই অফিস কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।

এবিআরএসএম কোষাধ্যক্ষ পাপাই চৌধুরী বলেন, “আমরা খবর পেলাম ডিআই অফিসে কিছু একটা হচ্ছে। এখন ১০টা বাজে প্রায়। লাইট জ্বলছে। এসে দেখছি ভিতরে পিকনিক হচ্ছে। আরও কয়েকজন ছিল। পিকনিক করছিল।”

Follow Us