AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: ‘নিজে মেয়েবাজি করে আর….ষড়যন্ত্র করা হয়েছে…’, বড়বাবু সরতেই আন্দোলন শুরু ব্যবসায়ীরা

Balurghat: মঙ্গলবার বিকেলে রামপুর বাসস্ট্যান্ডে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর বাসস্ট্যান্ড এলাকায়।

Balurghat: 'নিজে মেয়েবাজি করে আর....ষড়যন্ত্র করা হয়েছে...', বড়বাবু সরতেই আন্দোলন শুরু ব্যবসায়ীরা
পথ অবরোধ ব্যবসায়ীদের Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2025 | 11:38 PM
Share

বালুরঘাট: পথে নেমেছেন ব্যবসায়ীরা। অবরোধ করেছেন জাতীয় সড়ক। তাঁদের সকলের দাবি একটাই। বদলানো যাবে না থানার বড়বাবুকে। অভিযোগ, চক্রান্ত করে রামপুর পুলিশ ফাঁড়ির বড়বাবুকে বদলি করা হয়েছে। আর এরই প্রতিবাদে পথে নেমেছেন তাঁরা। অভিযোগ, রামপুরের স্বর্ণ ব্যবসায়ী বরুণ কর্মকার ওরফে সুকুই নিজের বড়বাবুর নামে ক্রমাগত মিথ্যা কথা বলে সরিয়ে দিয়েছে এসআইকে। তবে প্রশ্ন উঠছে, থানার পুলিশ আধিকারিকদের বদলি প্রশাসনের তরফে হয়ে থাকে। অথচ অভিযুক্ত বরুণ সেই পদে নেই। তাহলে তাঁর অঙ্গুলিহেলনে একজন পুলিশ আধিকারিককে কীভাবে সরানো হল? উঠছে প্রশ্ন। যদিও, যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই বিষয়ে পুলিশ মুখ না খুললেও, প্রশাসন সূত্রে খবর এটি রুটিন বদলি হলেও হতে পারে।

মঙ্গলবার বিকেলে রামপুর বাসস্ট্যান্ডে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর বাসস্ট্যান্ড এলাকায়। অবরোধকারী ব্যবসায়ীদের অভিযোগ, রামপুরের স্বর্ণ ব্যবসায়ী বরুণ কর্মকার ওরফে সুকু মিথ্যা কথা বলে দোকানদারদের কাছ থেকে সই করিয়ে নেন। এবং চক্রান্ত করে রামপুর পুলিশ ফাঁড়ির বড়বাবু এসআই আসিরুল হকের বদলির ব্যবস্থা করেন।

এই ঘটনার প্রতিবাদে বিকেল পাঁচটা নাগাদ জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। অবরোধের ফলে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে রামপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর আধঘণ্টা পর অবরোধ উঠে যায়।

বিক্ষোভকারী পার্থ দাস বলেন,”বিক্ষোভকারী পার্থ দাস বলেন,”বড়বাবু খুব ভাল ছিলেন। সুকু কর্মকার আমাদের থেকে মিথ্যা সই করিয়ে বড়বাবুকে সরানোর ষড়যন্ত্র করেছে। আর বড়বাবুকে সরিয়ে। ওই বড়বাবুকে আবার চাই।” বিক্ষোভকারী দীপক সরকার, “ওই সুকু ভুলভাল কাগজে সই করিয়েছে। বারবার গিয়ে বড়বাবুর নামে নালিশ করেছে। আমরা চাই ওর শাস্তি হোক। অরুণ কর্মকার নিজে তো মেয়েবাজি কাজের সঙ্গে সমস্ত রকমভাবে লিপ্ত।”

Follow Us
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ