AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata-Sukanta: মমতা এই কাজ করে দিলেই ২০০ কোটি টাকা এনে দেবেন সুকান্ত

Mamata-Sukanta: আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, "আপনি আর গদ্দার বললেননি? বাংলাকে ১০০ দিনের কাজের টাকা দেওয়া যাবে না? বাংলার বাড়ি দেওয়া যাবে না? রাস্তা দেওয়া যাবে না? আপনারা বাংলার গদ্দার।"

Mamata-Sukanta: মমতা এই কাজ করে দিলেই ২০০ কোটি টাকা এনে দেবেন সুকান্ত
সুকান্ত মজুমদার ও মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 06, 2024 | 2:20 PM
Share

বালুরঘাট: শনিবার দক্ষিণ দিনাজপুরের তপনের সভা থেকে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একযোগে কটাক্ষ করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানতে চান, বালুরঘাটের জন্য সুকান্ত কী কী করেছেন। টিভি ৯ বাংলাকে দেওয়া সাংক্ষাকারে সেই প্রশ্নেরই উত্তর দিলেন তিনি।

এ দিন, সুকান্ত বলেছেন, “মুখ্যমন্ত্রীকে বলব তাঁর ভাইপো যেমন দক্ষিণ দিনাজপুর জেলাকে চেনেন না, উনিও চেনেন না। ওনার কর্মীদের জিজ্ঞাসা করুন, দিল্লির ট্রেন, শিয়ালদহ-বালুরঘাট ট্রেন, বালুরঘাট স্টেশনকে অমৃতভারত করা, বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম কে করেছেন।” পাশাপাশি মুখ্য়মন্ত্রী এও চ্যালেঞ্জ করে প্রশ্ন করেছেন, “কবে মেডিক্যাল কলেজ করছেন? আমি কথা দিচ্ছি ২০০ থেকে ৩০০ কোটি টাকা এনে দেওয়ার দায়িত্ব সুকান্ত মজুমদারের।”

আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, “আপনি আর গদ্দার বললেননি? বাংলাকে ১০০ দিনের কাজের টাকা দেওয়া যাবে না? বাংলার বাড়ি দেওয়া যাবে না? রাস্তা দেওয়া যাবে না? আপনারা বাংলার গদ্দার। আপনারা উত্তরবঙ্গকেও ভালবাসেন না।” উল্লেখ্য, আজও বকেয়া টাকার দাবি নিয়ে কেন্দ্রকে দোষেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এক সঙ্গে সিবিআই, এএনআই, ইডি, আইটি-র মতো সব কেন্দ্রীয় এজেন্সিকে কড়া আক্রমণ শানান।

Follow Us