AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Private Tuition Rules: ‘স্কুল শিক্ষকদের কাছেই টিউশন পড়ব’, রাস্তা আটকে আন্দোলনে পড়ুয়ারা, সাপোর্টও করলেন মা-বাবারা

Private Tuition of School Teachers: সরকারি স্কুলের শিক্ষকদের কাছেই টিউশন পড়ার দাবিতে বুধবার গঙ্গারামপুরে বিক্ষোভ-মিছিলে অবতীর্ণ হল কয়েকশো পড়ুয়া। বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর প্ল্যাকার্ড হাতে অবস্থানও চলে। যদিও প্রথমে গঙ্গারামপুর বিধানসভার বিধায়কের কার্যালয়ের সামনেই হয় জমায়েত। অনেক পড়ুয়াদের কাছেই ছিল তাঁদের অভিভাবকরা।

Private Tuition Rules: ‘স্কুল শিক্ষকদের কাছেই টিউশন পড়ব’, রাস্তা আটকে আন্দোলনে পড়ুয়ারা, সাপোর্টও করলেন মা-বাবারা
কী বলছে পড়ুয়ারা? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 10, 2026 | 8:03 PM
Share

গঙ্গারামপুর: সরকারি স্কুলে পড়াতে পড়াতে কোনও করা যাবে না প্রাইভেট টিউশন। নিয়ম যদিও অনেক আগে থেকেই ছিল। কিন্তু শুধু খাতায় কলমে। কিন্তু রাজ্যে এবার সরকার বদলাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। কোনওভাবেই যাতে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা এই কাজ না করতে পারেন তার জন্য শুরু কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। ইতিমধ্যেই নানা প্রান্ত থেকে খবর আসছে অনেক স্কুল শিক্ষকই প্রাইভেট টিউশনে আর পড়াতে চাইছেন না। এই আবহে এবার এক অভিনব ছবি দেখা গেল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। 

সরকারি স্কুলের শিক্ষকদের কাছেই টিউশন পড়ার দাবিতে বুধবার গঙ্গারামপুরে বিক্ষোভ-মিছিলে অবতীর্ণ হল কয়েকশো পড়ুয়া। বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর প্ল্যাকার্ড হাতে অবস্থানও চলে। যদিও প্রথমে গঙ্গারামপুর বিধানসভার বিধায়কের কার্যালয়ের সামনেই হয় জমায়েত। অনেক পড়ুয়াদের কাছেই ছিল তাঁদের অভিভাবকরা। তারপর বিক্ষোভ চলে রাস্তায়। বিক্ষোভকারীদের সাফ কথা, আর মাত্র কয়েক মাস পরেই পরীক্ষা। এখন আচমকা তাঁদের টিউশন বন্ধ হয়ে গেলে পরীক্ষার ফলে তাঁর ছাপ পড়বে। পড়াশোনায় ছাপ পড়বে। তাঁদের আরও দাবি, পরীক্ষা আগে এই সিদ্ধান্ত অন্তত একবার পুর্নবিবেচনা করা হোক। তাই অন্তত চলতি শিক্ষাবর্ষের জন্য সরকারি স্কুলের শিক্ষকদের কাছে টিউশন পড়ার সুযোগ দেওয়া হোক তাঁদের। আন্দোলনের মাঝেই ইসান মজুমদার নামে এক ছাত্র বলে, “আমাদের মাঝপথে ছেড়ে দিলে আমরা এখন কোথায় যাব? অন্য স্যরের কাছে বুঝতে গেলে তো আরও অনেক সময় লেগে যাবে। তাই আমরা চাইছি এই বছরটা অন্তত যেন ছাড় দেওয়া হয়।”  

এদিকে অবস্থানের জেরে অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। দুপুরে আচমকা এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যও তৈরি হয় এলাকায়। আটকে যায় প্রচুর গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। শেষে পুলিশের হস্তক্ষেপেই উঠে যায় অবস্থান। 

Follow Us