AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gangarampur: ছেলেগুলো এসেছিল ‘ওইসব’ করতে, মজা বুঝিয়ে দিলেন সাবিনা

Gangarampur: বিকেলে এমন ঘটনায় শোরগোল গঙ্গারামপুর থানার ধলদিঘি পুরাণপাড়া এলাকায়। ঘটনায় ওই দুই যুবককে আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর এলাকায় যাতে নেশার সামগ্রী বিক্রি না হয় তার দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Gangarampur: ছেলেগুলো এসেছিল 'ওইসব' করতে, মজা বুঝিয়ে দিলেন সাবিনা
সাবিনা ইয়াসমিনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 11, 2025 | 10:01 PM
Share

গঙ্গারামপুর: ব্রাউন সুগার কিনতে এসে গ্রামবাসীদের হাতে পাকড়াও দুই যুবক। ঘটনায় দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার বিকেলে এমন ঘটনায় শোরগোল গঙ্গারামপুর থানার ধলদিঘি পুরাণপাড়া এলাকায়। ঘটনায় ওই দুই যুবককে আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর এলাকায় যাতে নেশার সামগ্রী বিক্রি না হয় তার দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে খবর, ধলদিঘি পুরাণপাড়া গ্রামের কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই গ্রামে নেশার সামগ্রী বিক্রি করে আসছে। যার কারণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ,বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। গ্রামের পরিবেশ ফিরিয়ে আনতে সোমবার অভিযানে নামে গ্রামের বাসিন্দারাই। সেইমতো মঙ্গলবার দুই যুবক ব্রাউন সুগার কিনতে এলে তাদের আটক করেন গ্রামবাসী। ঘটনায় ওই দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।

এদিকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনায় পুলিশ পদক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসী। সাবিনা ইয়াসমিন নামে এক গ্রামবাসী বলেন, “বাইরে থেকে যাঁরা আসছে তাঁদের থেকেও বেশি যাঁরা বিক্রি করছে তাঁদের শাস্তি দরকার। সেই কারণে চাইছি অভিযুক্তদের ধরে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়।”

Follow Us
'প্রথম দফাতেই আভাস মিলছে', ধনেখালিতে দাঁড়িয়ে বার্তা যোগীর
'প্রথম দফাতেই আভাস মিলছে', ধনেখালিতে দাঁড়িয়ে বার্তা যোগীর
সাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
সাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
তৃণমূল সাংসদকে তড়িঘড়ি ভর্তি করতে হল হাসপাতালে
তৃণমূল সাংসদকে তড়িঘড়ি ভর্তি করতে হল হাসপাতালে
বাইক বাহিনীর 'তাণ্ডব', ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ
বাইক বাহিনীর 'তাণ্ডব', ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের