AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: নামে মিল দেখেই SIR ফর্ম পূরণের ছক বাংলাদেশি নাগরিকদের, প্রশাসনের দ্বারস্থ নবতিপর বৃদ্ধা

Bangladeshi Nationals voter card: বৃদ্ধার নাতি বিপ্লব বিশ্বাস বলেন, "আমার ঠাকুমার নাম এবং ভোটার কার্ড নম্বর ব্যবহার করা হয়েছে জেনেই আমি প্রশাসনের কাছে গিয়েছি। আমার বাবা অর্থাৎ জগৎতারার ছেলে রূপচাঁদ বিশ্বাস টাকা নিয়ে ঠাকুমা ও ঠাকুর্দার এপিক কার্ড দিয়েছেন বাংলাদেশি নাগরিকদের। তাঁরা সেসব ব্যবহার করে বাংলাদেশ থেকে এসে এদেশে নাম তুলে নিয়েছেন।"

SIR in Bengal: নামে মিল দেখেই SIR ফর্ম পূরণের ছক বাংলাদেশি নাগরিকদের, প্রশাসনের দ্বারস্থ নবতিপর বৃদ্ধা
জগৎতারা বিশ্বাসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 28, 2025 | 4:55 PM
Share

শিলিগুড়ি: বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে এসেছেন। আর ভারতীয় দম্পতির সঙ্গে নিজের বাবা-মার নামের মিল দেখেই ফন্দি আঁটেন। ভারতীয় দম্পতির ভোটার কার্ড ব্যবহার করে বাবা-মা সাজিয়ে পরিচয়পত্র তৈরি করে ফেলেন বাংলাদেশি নাগরিকএমনকি, অভিযুক্তের ছেলেও ঠাকুমা হিসেবে ভারতীয় ওই মহিলাকে দেখিয়েই এবার SIR ফর্ম ভরেছেন। গোটা ঘটনা জেনে প্রশাসনের দ্বারস্থ ভারতীয় নাগরিক ৯২ বছরের এক বৃদ্ধা। ঘটনাটি শিলিগুড়ির।

শিলিগুড়ির কাওয়াখালি এলাকায় থাকেন সুবোধ বিশ্বাস এবং তাঁর ছেলে তাপস বিশ্বাস। ২০০২ ভোটার তালিকায় নাম না থাকায় SIR ফর্মে সুবোধ মা হিসেবে দেখিয়েছেন ৯২ বছরের বৃদ্ধা জগৎতারাকে। আর বাবা হিসেবে নাম রয়েছে প্রয়াত রাজেন্দ্রনাথ বিশ্বাসের। আবার সুবোধের ছেলে তাপস ঠাকুমা হিসেবে জগৎতারার নাম এবং এপিক নম্বর ব্যবহার করেছেন।

যদিও শান্তি পাড়ার বাসিন্দা জগৎতারার দাবি, সুবোধ বিশ্বাস ও তাপস বিশ্বাসকে তিনি চেনেন না। তিনি বলেন, “আমার দুই ছেলে। কে সুবোধ এবং কে তাপস আমি চিনি না।” বৃদ্ধার নাতি বিপ্লব বিশ্বাস বলেন, “আমার ঠাকুমার নাম এবং ভোটার কার্ড নম্বর ব্যবহার করা হয়েছে জেনেই আমি প্রশাসনের কাছে গিয়েছি। আমার বাবা অর্থাৎ জগৎতারার ছেলে রূপচাঁদ বিশ্বাস টাকা নিয়ে ঠাকুমা ও ঠাকুর্দার এপিক কার্ড দিয়েছেন বাংলাদেশি নাগরিকদের। তাঁরা সেসব ব্যবহার করে বাংলাদেশ থেকে এসে এদেশে নাম তুলে নিয়েছেন।”

অভিযুক্ত সুবোধ মেনে নিয়েছেন, জগৎতারা তাঁর মা নন। সুবোধের দাবি, জগৎতারা তাঁর মামিমা। ২০১১-১২ সালে বাংলাদেশ থেকে এসে বসবাস শুরু করেন শিলিগুড়িতে। বাংলাদেশে সুবোধের বাবার নামও রাজেন্দ্রনাথ বিশ্বাস। এখানে আসার পর নামের মিল থাকায় মৃত রাজেন্দ্রনাথের এপিক কার্ড ব্যবহার করে ভোটার কার্ড তৈরি করেছেন। আর এসআইআর ফর্মে ‘ভয়ে’ জগৎতারাকে মা হিসেবে দেখিয়েছেন বলে দাবি করেন। একইসঙ্গে তাঁর যুক্তি, “মা না হলেও তো জগৎতারা আমার নিজের মানুষ।”

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?