AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Darjeeling: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, বন্ধ রাস্তা, ধসে মৃত্যু ১ বৃদ্ধের

Darjeeling: আলিপুর আবহাওয়া অফিস আগেই পূর্বাবাস দিয়েছিল, বঙ্গোপসারে নিম্নচাপের জেরে দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের সেই পূর্বাভাস সত্যি করেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। আর বৃষ্টির জেরে বিপর্যস্ত অবস্থা দার্জিলিংয়ে।

Darjeeling: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, বন্ধ রাস্তা, ধসে মৃত্যু ১ বৃদ্ধের
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 03, 2024 | 12:09 PM
Share

দার্জিলিং: পাহাড়ে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয়েছে। জানা যাচ্ছে ধসের জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এ দিকে বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। তবে জানা যাচ্ছে, দার্জিলিংয়ে এই মুহূর্তে কোনও পর্যটক আটকে নেই। আপাতত নিরাপদেই রয়েছেন তাঁরা।

আলিপুর আবহাওয়া অফিস আগেই পূর্বাবাস দিয়েছিল, বঙ্গোপসারে নিম্নচাপের জেরে দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের সেই পূর্বাভাস সত্যি করেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। আর বৃষ্টির জেরে বিপর্যস্ত অবস্থা দার্জিলিংয়ে। পাহাড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির জেরে ধস তো নেমেছে। রিম্বিক-দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা বন্ধ। পাশাপাশি অনেক স্কুলও বন্ধ রয়েছে সেখানে।

এ দিকে, জানা যাচ্ছে ধসের জেরে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃতের নাম রঘুবীর রাই (৭৮)। তাঁর বাড়ি দার্জিলিং থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের বুজুওয়া গ্রামে। জানা যাচ্ছে, এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই ধস নামে। মৃত্যু হয় তাঁর। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ গরমে তেতেছিল দার্জিলিং। সেপ্টেম্বর মাসে তাপমাত্রা পৌঁছেছিল ৪০ ছুঁইছুঁই। কার্যত গরমে নাজেহাল অবস্থা হওয়ার জোগাড় ছিল। আর এবার বৃষ্টি হতেই ধসের জেরে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত।

Follow Us
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?