AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shankar Ghosh on Goutam Deb: ‘আঙুল ফুলে কলাগাছ হয়েছে…’, এবার শিলিগুড়িতে বড় বার্তা দিলেন শঙ্কর

Shankar Ghosh: শঙ্কর ঘোষ বলেন, "শুধু বিল্ডিং নয়, হোর্ডিং-এর ক্ষেত্রেও রাজস্ব ফাঁকি দিয়ে বড় বোড় হোর্ডিং বসানো হয়েছিল। লক্ষ লক্ষ টাকা মুনাফা লুটেছেন অনেকে। এবার সেই তালিকা তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ১ অগস্ট নিয়ে বৈঠক করতে শিলিগুড়ি যাচ্ছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Shankar Ghosh on Goutam Deb: 'আঙুল ফুলে কলাগাছ হয়েছে...', এবার শিলিগুড়িতে বড় বার্তা দিলেন শঙ্কর
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 29, 2026 | 11:29 PM
Share

শিলিগুড়ি: পালাবদলের পর এবার শিলিগুড়িতে দুর্নীতির মরিচঝাপি খুলবে? আজ, বুধবার তেমনই ইঙ্গিত দিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। নিশানায় তৃণমূলের গৌতম দেব। নাম না করলেও দুর্নীতি নিয়ে শঙ্কর ঘোষ যে বার্তা দিয়েছেন, তাতে গৌতম দেবকেই নিশানা করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

শিলিগুড়িতে রাজ্যের পর্যটক মন্ত্রী বলেন, ক্ষমতার মসনদে থেকে তৎকালীন শাসকদলের আঙুল ফুলে কলাগাছ হয়েছে। পুরনিগমের বিল্ডিং বিভাগে দুর্নীতি হয়েছে। কোথাও এক প্ল্যান পাশ করিয়ে অন্য প্ল্যানে বাণিজ্যিক বিল্ডিং হয়েছে, কোথাও প্ল্যানের বাইরে বেরিয়ে বহুতল হয়েছে। মুনাফা লুটেছেন অনেকেই। প্রসঙ্গত উল্লেখ্য মেয়র পদে থেকে গৌতম দেব এই বিল্ডিং বিভাগের কাজকর্ম নিজেই দেখতেন।

একের পর এক বেনিয়মের অভিযোগ তুলে শঙ্কর ঘোষ বলেন, “বিল্ডিং নিয়ে ইতিমধ্য়েই দুর্নীতি নিয়ে কমিটি গঠন হয়েছে। যিনি অন্যায় করবেন, তিনি আইনগত শাস্তি পাবেন। কোনও অনুমোদন ছাড়া বিল্ডিং তৈরির মতো অভিযোগ উঠেছে এখানে। চারতলা বিল্ডিং পাঁচতলা বানিয়ে দেওয়া হয়েছে।”

এদিন শঙ্কর ঘোষ বলেন, “শুধু বিল্ডিং নয়, হোর্ডিং-এর ক্ষেত্রেও রাজস্ব ফাঁকি দিয়ে বড় বোড় হোর্ডিং বসানো হয়েছিল। লক্ষ লক্ষ টাকা মুনাফা লুটেছেন অনেকে। এবার সেই তালিকা তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ১ অগস্ট নিয়ে বৈঠক করতে শিলিগুড়ি যাচ্ছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তারপরই ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তদের বক্তব্য জানানোর সুযোগ থাকবে বলে জানিয়েছেন শঙ্কর ঘোষ। এই নিয়ে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দেননি প্রাক্তন মেয়র গৌতম দেব।

Follow Us