AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri: টহল দিতে গিয়ে টলছে পা, মহিলাকে জড়িয়ে ধরে চুমু পুলিশের, অভিযোগ উঠতেই সাসপেন্ড

Siliguri: প্রধান নগর থানা সুত্রে খবর, আগে ওই থানাতেই কর্মরত অবস্থায় মদ্যপ হয়ে ডিউটির অভিযোগে তদন্ত চলেছিল তানিয়া রায় নামের ওই এএসআই এর বিরুদ্ধে। থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে বদলিও করা হয় তাঁকে।

Siliguri: টহল দিতে গিয়ে টলছে পা, মহিলাকে জড়িয়ে ধরে চুমু পুলিশের, অভিযোগ উঠতেই সাসপেন্ড
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 24, 2024 | 7:14 PM
Share

শিলিগুড়ি: মহিলা নিরাপত্তায় পুজোর মুখে পিঙ্ক পুলিশ ভ্যান চালু করেছিল শিলিগুড়ি মেট্রোপলিট্যান পুলিশ। উদ্দেশ্যে একটাই, মহিলা পুলিশ কর্মীরা ওই ভ্যান নিয়ে এলাকায় গিয়ে মহিলাদের প্রয়োজনে পাশে দাঁড়াবেন ও নিরাপত্তা দেবেন৷ কিন্তু পুজো মিটতেই তাতে বিপত্তি।

সূত্রের খবর, বুধবার রাতে একটি জুয়ার ঠেকে হানা দেয় ওই পিঙ্ক ভ্যান। এলাকায় জড়ো হন স্থানীয় মহিলারাও। অভিযোগ, এরপরেই এক মহিলা পুলিশ কর্মী অসংলগ্নভাবে টলমল পায়ে হাঁটতে হাঁটতে এসে এক মহিলাকে জড়িয়ে ধরে চুমু খান। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই মহিলা পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় ছিলেন। এদিকে ঘটনা ঘটা মাত্রই হইচই শুরু হয়ে যায়। তাতেই খানিক ভ্যাবাচ্যাকা খেয়ে যান ওই পুলিশ কর্মী। পরিস্থিতি হাতের বাইরে গেছে বুঝতে পেরেই পুলিশের ভ্যানে উঠে অন্যত্র চলে যান।

প্রধান নগর থানা সুত্রে খবর, আগে ওই থানাতেই কর্মরত অবস্থায় মদ্যপ হয়ে ডিউটির অভিযোগে তদন্ত চলেছিল তানিয়া রায় নামের ওই এএসআই এর বিরুদ্ধে। থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে বদলিও করা হয় তাঁকে। বুধবার ফের ডিউটি ছিল তানিয়ার। ফের মদ্যপ হয়ে এই কান্ড ঘটান ওই এএসআই। তাতই শোরগোল পড়ে গিয়েছে পুলিশ মহলের পাশাপাশি ওই এলাকাতেও। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানা যাচ্ছে। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?